‘বিজেপি ফাঁদে পা দেবেন না’, দাসপুরের সভা থেকে আর্জি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির ফাঁদে না পড়ার জন্য সতর্কবার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বুধবার নির্বাচনী প্রচারে দাসপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি দলের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে দাসপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা বলেন। পাশাপাশি বিরোধীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন। সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও জনসমাগম ছিল নজর কাড়ার মত।তিনি বলেন,কালাচাঁদ সেতু নির্মাণ এবং দুধকুমড়া কোলাঘাট জাসর সেতুর পুনর্নির্মাণ করা হবে।

কেন্দ্র সরকার কাজ না করলে রাজ্য সরকার নিজেই ১৫০০ কোটি টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন করবে, প্রতিশ্রুতি অভিষেকের।পলাশপাই চন্ডেশ্বর খালসহ একাধিক খালের ড্রেজিংয়ের জন্য ২০০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান তিনি।দাসপুরের ২০টি অঞ্চলের রাস্তার কাজের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে অভিষেক বলেন,ভৌগোলিক কারণে জমা জল সরাতে পাম্পের মাধ্যমে বিশেষ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন।দাসপুরের স্বর্ণকারদের সুবিধার্থে তৈরি করা গোল্ড হাবটিকে দ্রুত সচল করার প্রতিশ্রুতি দেন তিনি।স্বর্ণ ব্যবসার নিরাপত্তা ও দীর্ঘদিনের স্থানীয় দাবি মেনে এলাকায় একটি নতুন পুলিশ স্টেশন তৈরির বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হবে বলে জানান।

দাসপুর এলাকায় ইতিপূর্বেই একটি আইটিআই (ITI) কলেজ স্থাপন করা হয়েছে। যাতে স্থানীয় যুবকরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে বলে জানান অভিষেক।তিনি সাধারণ মানুষকে বিজেপির কোনো ‘ফাঁদে’ না পড়ার জন্য সতর্ক করেন এবং তৃণমূল প্রার্থীর পক্ষে সমর্থন বজায় রাখার আহ্বান জানান।অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এই নির্বাচনী জনসভা মঞ্চ থেকে। তিনি বিজেপিকে উন্নয়নের পরিসংখ্যান নিয়ে যেকোনো জায়গায়, যেকোনো সময় এবং যেকোনো গণমাধ্যমের সামনে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতাদের।

তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পরিসংখ্যান এবং নরেন্দ্র মোদী সরকারের কাজের তুলনামূলক আলোচনার প্রস্তাব রাখা হয় এদিন।বিজেপি নেতা কালিপদ সেনগুপ্তর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। যিনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন।অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, বিজেপি নারীদের অধিকার খর্ব করতে চায় এবং তাদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়।এনআরসি (NRC)-র পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য লাইনে দাঁড় করানোর সমালোচনা করেন তিনি। এছাড়া তিনি নোটবন্দি, লকডাউন এবং বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তির কথা মনে করিয়ে দেন।তিনি অভিযোগ করেন যে, দিল্লি থেকে বোতাম টিপে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং সড়ক যোজনার মতো প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিষেকের আহ্বান সাধারণ মানুষ ও যেন নির্বাচনে দিন বোতাম টিপে বিজেপিকে রাজনৈতিকভাবে খতম করে।তৃণমূলের ৫টি প্রধান প্রতিজ্ঞা (শপথ)বক্তব্যে তুলে ধরেন অভিষেক।আগামী ৫ বছরের জন্য রাজ্য সরকারের ৫টি প্রধান প্রতিজ্ঞার কথা উল্লেখ করা হয়….
১. লক্ষ্মীর ভাণ্ডার: রাজ্যে তৃণমূল সরকার থাকলে মায়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, যা প্রতি মাসের ১-৩ তারিখের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
২. পানীয় জল: আগামী ৫ বছরের মধ্যে বাংলার প্রতিটি ঘরে নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে।
৩. দুয়ারে স্বাস্থ্য: ব্লক ভিত্তিক (দাসপুর ১ ও ২) ক্যাম্প করে মানুষের বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
৪. আবাস যোজনা: কেন্দ্র টাকা দিক বা না দিক, রাজ্য সরকার প্রতিটি গরিব মানুষের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করবে।
৫. বার্ধক্য ভাতা: প্রবীণ নাগরিকদের জন্য দ্রুত বার্ধক্য ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।দাসপুর বিধানসভা এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কিছু পরিসংখ্যান তিনি তুলে ধরে বলেন…….(১)লক্ষ্মীর ভাণ্ডার: ১,২৭,৬৭০ জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
(২)স্বাস্থ্যসাথী: প্রায় ৪,৪০,০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছেন।
(৩)খাদ্যসাথী: ৪,৬৭,০০০ মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন।
(৪)বাংলা আবাস যোজনা: গত দুই বছরে (২০২৪-২৫) ১৩,৯০১ জন মানুষ মাথার ওপর ছাদ পেয়েছেন। দাসপুরের মানুষকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন অভিষেক।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক