‘খুবই দুর্ভাগ্যজনক’, স্যালাইন কাণ্ড নিয়ে মন্তব্য অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফলতায় সেবাশ্রম পরিদর্শনে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর সেখান থেকেই একাধিক ইস্যু নিয়ে তিনি সরব হলেন । বক্তব্য রাখার শুরুতেই অভিষেক পর পর তৃণমূল নেতা খুন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘ দল বড় হলে, মতানৈক্য, মতভেদ স্বাভাবিক। কিন্তু কেউ দলকে দুর্বল করে দিতে চাইলে রেয়াত করা হবে না। দলের ঊর্ধ্বে কেউ নন। ‘

সেইসঙ্গে মেদিনীপুর হাসপাতালে প্রসূতির মৃত্যু নিয়ে প্রথমবার মন্তব্য করলেন অভিষেক। তিনি বলেন,’ স্যালাইন কাণ্ডের ঘটনা দুর্ভাগ্যজনক । দোষীদের দল- ধর্ম – জাত দেখা হবে না। দোষীদের শাস্তি দেওয়া হবে । কাউকে ফাঁসাতে হবে বলে তদন্ত করা উচিত নয় । প্রশাসনের তরফ থেকে এই ঘটনা নিয়ে চলবে তদন্ত।‘

শুধু তাই নয় সেবাশ্রম নিয়ে এদিন মুখ খুললেন অভিষেক। তিনি বলেন,’ এবছর কোনও নির্বাচন নেই, তাও সেবাশ্রম করছি। কারণ এটা আমাদের কাজ, দায়বদ্ধতা। প্রায় দেড়লাখ মানুষ ক্যাম্প থেকে চিকিৎসা হয়েছে । মাত্র ১০ দিনে প্রায় আড়াই লাখ মানুষ পরিষেবা পেয়েছেন । উত্তরবঙ্গ থেকেও মানুষ ক্যাম্পে এসেছেন । প্রতিদিন হচ্ছে বিপুল রেজিট্রেশন । কেউ যাতে খালি হাতে না ফেরেন সেই দিকে নেওয়া হবে বিশেষ নজর। এখন পর্যন্ত ৮০ হাজার রেজিস্ট্রেশন হয়েছে ডায়মন্ডহারবারে ।চিকিৎসক – নার্সিং সার্ফ দের জানাই কৃতজ্ঞ। ‘ এখান থেকেই স্পষ্ট যে এদিনের সেবাশ্রম পরিদর্শনে গিয়ে প্রসূতি মৃত্যু থেকে তৃণমূল কর্মীর মৃত্যু সব কিছু নিয়েই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের