২ লক্ষের জমায়েতের টার্গেট নিয়ে সোমে বারাসতে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই রণসংকল্প সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুর, চাপড়ার পর এবার বারাসতে সভা করতে চলেছেন তিনি। তৃণমূলের শক্ত ঘাঁটি উত্তর ২৪ পরগনা। সেখানে ৩৩টি বিধানসভায় তৃণমূলের দাপট বজায় থাকলেও ভাটপাড়া এবং বনগাঁর ৪টি কেন্দ্রে জোড়া ফুল ভালো ফল করতে পারেনি।

এবার পদ্মফুলকে আটকাতে এই জায়গাগুলোকে পাখির চোখ করেছে জোড়া ফুল শিবির। সোমবার বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন তিনি। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন এবং জেলার মন্ত্রী বিধায়ক সাংসদের কী জানান সেটাই এখন দেখার। এই সভায় দু লক্ষ লোকের জমায়েত করার টার্গেট নিয়েছে দল। ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসত, দমদম, রাজারহাট, বসিরহাট, বনগাঁ থেকে কর্মী সমর্থকরা কাছারি ময়দানে পৌঁছে যাবেন। এই সভা থেকেও এসআইআর এবং পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে সরব হবেন বলেই জানা যাচ্ছে।

জানুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রণসংকল্প সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় তাঁকে বিভিন্ন ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার দু’ধারে ভিড়ের মাঝে গাড়ির মাথায় দাঁড়িয়ে রোড শো করেছেন। সভা মঞ্চ বা রোড শো থেকে কারোর অসুস্থতার খবরে তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন।চাপড়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবদ গীতার শ্লোক আবৃত্তি করতে শোনা গিয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন। তিনি বলেছেন, রেশন থেকে শুরু করে আবাসন প্রকল্প পর্যন্ত সবকিছুতে সাহায্য করছে রাজ্য সরকার। মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছে তাঁরা। অথচ কেন্দ্র বিভিন্নভাবে বাংলাকে বঞ্চিত করছে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও তুলে ধরেন। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে