শনিবার শত্রুঘ্নের সমর্থনে আসানসোলে রোডশো অভিষেকের

বিজেপি এখন বাবুল হারা। বাবুল এখন তৃণমূলের সম্পদ। স্বাভাবিক ভাবেই আসানসোলের লড়াই এখন দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামি ১২ এপ্রিল রয়েছে আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে মাঠে অবতীর্ণ হয়েছেন বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sionha)। বিপক্ষে বিজেপি(BJP) প্রার্থী হিসাবে রয়েছেন বিশিষ্ট ফ্যাশান ডিজাইনার ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই নির্বাচনের জন্যই এবার আগামিকাল অর্থাৎ ৯ এপ্রিল আসানসোলে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনি সেখানে শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি রোড শো করবেন। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, আগামিকাল দুপুর ২টোর সময় আসানসোলের দ্যা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে এই রোড শো শুরু হবে এবং প্রায় ৩কিমি পথ অতিক্রম করে তা শেষ হবে গির্জা মোড়ে। সেখানে অভিষেক একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে।

আসানসোল লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসাবে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। দুই দফায় হয়েছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রীও। কিন্তু কেন্দ্রের মন্ত্রীত্ব খোয়া যেতেই বিজেপি ত্যাগ করেন বাবুল। পরে যোগ দেন তৃণমূলে। সেই সময় সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। তার জেরেই আসানসোল লোকসভা কেন্দ্রে এখন উপনির্বাচন হচ্ছে। সেই সঙ্গে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও হয়েছেন তিনি। তাঁর সমর্থনে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ এলাকায় একটি রোড শোও করেন। এরপর শত্রুঘ্ন সিনহার সমর্থনে অভিষেক রোড শো করতে চলেছেন আসানসোলে। বিজেপি কাছে এই নির্বাচন জেতা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা তাঁদের কাছে প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তৃণমূলের কাছেও আসানসোলে জয় পাওয়া খুব প্রয়োজনীয়। কেননা রাজ্যে বাম জমানার সময় থেকে এখনও পর্যন্ত এই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি তৃণমূল। ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হয়েছে ও সেই সময় থেকেই বাংলার ক্ষমতায় রয়েছে তৃণমূল। কিন্তু তারপরে ২০১৪ ও ২০১৯ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের কোনওটিতেই জয়ের মুখে দেখেনি তৃণমূল। দুই বারই শেষ হাসি হেসেছেন বাবুল তথা বিজেপি। কিন্তু সেই বিজেপিই এখন বাবুল হারা। বাবুল এখন তৃণমূলের সম্পদ। স্বাভাবিক ভাবেই আসানসোলের লড়াই এখন দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী