বিনপুর থেকে কুলপি-একদিনেই ‘পাওয়ার প্যাক’ সফর অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল। পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তরে প্রচার সেরেছেন। শুক্রবার ফের দক্ষিণবঙ্গের তিন জায়গায় প্রচার সারবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রচার সভা নেই। বীরবাহার হয়ে বিনপুরে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ায় অসীম কুমার মাজীর হয়ে প্রচার করবেন তিনি। এদিনের শেষ প্রচার সারবেন কুলপিতে বর্ণালী ধারার সমর্থনে।

জানা গিয়েছে, শুক্রবার দিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীর বাহাস দার সমর্থনে জনসভা পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিহারী প্রগতি সংঘ হাই স্কুলের মাঠে দুপুর একটার সময় জনসভা রয়েছে তাঁর। এই জনসভা শেষ করেই তিনি পৌঁছে যাবেন পাঁশকুড়ায়। এখানের তৃণমূল প্রার্থী অসীম কুমার মাঝির সমর্থনে কেটিপিপি আরসি গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। এদিনের সর্বশেষ জনসভা রয়েছে কুলপি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বর্ণালী ধারার সমর্থনে। কুলপির বিবেক ময়দানে এদিন জনসভা রয়েছে তাঁর।

বৃহস্পতিবার ধুপগুড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, EVM-র বোতাম টিপে দিল্লির জমিদারদের গদি চূর্ণবিচূর্ণ করতে হবে। যেভাবে সাধারণ মানুষকে অত্যাচারিত করেছে, সেটা মনে রেখে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। বিজেপিকে রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নামার ডাক দিয়েছেন তিনি। ১০-০ গোলে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন অভিষেক। বৃহস্পতিবারের পর শুক্রবারও কী বার্তা তিনি দেন, সেইদিকে তাকিয়ে সকলে। অন্যদিকে, একইদিনে পুর্ব মেদিনীপুরে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা এবং মিছিল করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর কোনো সভা নেই। কিন্তু পূর্বনির্ধারিত সূচি খানিক বদলে শুক্রবার সড়কপথেই দুর্গাপুরের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য