অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের সর্বত্র প্রচার চালাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। তাঁর জনসভা হোক বা রোড শো, সব জায়গাতেই উপচে পড়ছে ভিড়। এরথেকেই তৃণমূলের জনপ্রিয়তা বেশি করে টের পাচ্ছে বিরোধী শিবির। বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের দিনেই বিরোধী শিবিরে ভাঙন ধরেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন যুবমোর্চার সহ-সভাপতি সহ একাধিক বিজেপি ও সিপিএম কর্মী।

তৃণমূলে যোগ দিয়েই তিনি বলেছেন, অভিষেকের রোড শোতে জনপ্লাবন দেখে তিনি দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করেছেন। শুধু বিজেপি নয়, ভাঙন ধরেছে বাম শিবিরেও। সিপিএমেরও এক পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল (TMC)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওন্দায় তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের সমর্থনে রোড শো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই রোড শোতে জনপ্লাবন দেখা গিয়েছে। বহু কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও এদিন রোড শোতে ছিলেন। পাশাপাশি রাস্তার পাশেও জড়ো হয়েছিলেন বহু মানুষ। তৃণমূলের দাবি, এরপরেই বিজেপির হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন স্থানীয় বিজেপি নেতা ধনঞ্জয় মাঝি, সুনীল চৌধুরী এবং প্রদীপ ঘোষ। চূড়ামনিপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য কৃষ্ণপদ ঘোষ এবং চূড়ামণিপুর গ্রামের সিপিএম নেতা পার্থ মাকুও যোগ দিয়েছেন তৃণমূলে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিষেকের রোড শোয়ে মানুষের উচ্ছ্বাস দেখে ওরা বুঝে গিয়েছে ওন্দায় তৃণমূলই জিতছে। মানুষের উন্নয়নের জন্য তৃণমূলকে দরকার। তাই বিজেপি-সিপিএম (BJP-CPM) ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মানুষ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ