প্রতিমা তৈরি করছিলেন শিল্পী, ওয়ার্শপে ঢুকে পিষে দিল গাড়ি

খাড়ুবাড়িয়ার কৃষ্ণপুরের ঘটনা। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। মৃতের নাম নরেশ পাল। মূর্তি তৈরি করছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিমা তৈরি করছিলেন শিল্পী। সেই সময় তাঁর ওয়ার্কশপে ঢুকে তাঁকে পিষে দিল গাড়ি। গাড়ির ধাক্কায় প্রাণ হারান ওই মৃৎশিল্পী। ওয়ার্কশপেও ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়ার শ্যামপুরের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

খাড়ুবাড়িয়ার কৃষ্ণপুরের ঘটনা। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। মৃতের নাম নরেশ পাল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রতিমা তৈরি করছিলেন শিল্পী। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি কারখানার ভেতরে ঢুকে পড়ে গাড়ি। ধাক্কা লাগে শিল্পীর। গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু (DEATH) হয় শিল্পীর।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সিসিটিভি থেকে পাওয়া ফুটেজের সূত্র ধরে ওই গাড়ি এবং চালকের খোঁজ চলছে। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে পটুয়াপাড়া জুড়ে বিষাদ। শিল্পীরা জানাচ্ছেন, কালীপুজো দোরগোড়ায়। তাই সকলেই ব্যস্ত প্রতিমা তৈরিতে। সেই সময়েই বেলাগাম গাড়িতে এই দুর্ঘটনা। মৃত শিল্পীর অসম্পূর্ণ কাজ কী করে হবে তা নিয়েও অনিশ্চয়তা। চিন্তায় পুজো উদ্যোক্তারাও।

থানা সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক মদ্যপ ছিল কি না, কেন লাগামহীন গতি বা গাড়িতে কী ছিল, না কি যান্ত্রিক ত্রুটি সব খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ও চালকের খোঁজে চলছে তল্লাশি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়