সন্দেশখালিতে বহিরাগতদের চিহ্নিত করতে তদন্ত শুরু: মনোজ ভার্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে ৫১ ঘণ্টা পার হয়ে গেলেও যে বহিরাগতরা গোলমাল পাকাচ্ছে তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নবান্নে সাংবাদিক রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা এ কথা জানান। গত তিনদিন ধরে সন্দেশখালিতে(Sandeshkhali) যে ঘটনা ঘটেছে তার ওপর নজর রাখছে পুলিশ। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে কাদের মদত আছে, সব বিষয়টি চিহ্নিত করতে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নবান্নে রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা(ADG Law And Order) মনোজ ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। তিনি বলেন, যারা গোলমাল পাকাচ্ছে এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সব বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তবে অভিযোগ দেওয়া মাত্র পুলিশ তদন্তে এখনি ব্যবস্থা গ্রহণ করবে সেটা সম্ভব নয়। কারণ সব বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

তদন্তের পর সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার দুপুরের দিকে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বিকেল থেকে সন্দেশখালি, জেলিয়াখালি এইসব এলাকায় পরিস্থিতি শান্ত আছে বলে দাবি করেন রাজ্য পুলিশেরএডিজি(আইন শৃঙ্খলা) মনোজ ভার্মা। একই সঙ্গে রাজ্য পুলিশের এডিজি(আইন শৃঙ্খলা), তিনি কেউ কোন অভিযোগ করলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত করে বলেও আশ্বাস দেন। এদিকে সন্দেশখালিতে শুক্রবার দুপুরে অস্ত্র হাতে বহিরাগতদের দাপাদাপি করতে দেখা যায়। গ্রামের ভেতরে বিভিন্ন এলাকায় পুলিশ প্রবেশ করলেও সেখানে কিন্তু বহিরাগতরা অস্ত্র নিয়ে দাপাদাপি করতে থাকে। শুক্রবার বিকেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মানুষজন। গ্রামের মানুষদের দাবি যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে বারাসতের ডিআইজি স্পষ্ট জানিয়ে দেন, যারা মদত দিচ্ছেন, গ্রামবাসীদের ক্ষিপ্ত করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, জেলিয়াখালীতে সাধারণ মানুষের জমি জোর করে দখল করে তাতে পোল্ট্রি ফার্ম করেছিল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। বুধবারের পর ফের শুক্রবার সকাল থেকে সেই সব জমি দখলের নামলো গ্রামবাসীরা। যদিও গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী গত দুদিন ধরে গ্রামবাসীদের হাতে বহিরাগতলা এসে টাকা গুঁজে দেয়।

সহজ সরল গ্রামবাসীগুলিকে ভুল বুঝিয়ে অর্থ লোক দেখলে তাদের ক্ষিপ্ত করে তোলে। এরপরেই শুক্রবার সকাল থেকে শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম- এ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে জমির দখল নেয় একদল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ তাদের জমি দখল করে পোল্ট্রি ফার্ম ও মেচোভেরি তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা। এরা প্রত্যেকেই শেখ শাহজাহানের অনুগামী। সামন্ত প্রভুদের কায়দায় শিবু হাজরা ও উত্তম সর্দারদের ভয়ে নিজেদের জমিতেই পোল্ট্রি ফার্মে বেগার খাটতে হতো জমির মালিকদের। মজুরি চাইলেই জুটতো প্রহার, জন খাটা স্বামীদের মেরে কোমর ভেঙে দেওয়ারও অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। পুলিশ জানিয়েছে এইসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।গত কয়েক দিনের পাশাপাশি শুক্রবার সন্দেশখালি এলাকায় আবারো সংগঠিত হলো বিক্ষোভ।

সন্দেশখালির দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতারের দাবিতে এদিন মহিলারা হাতে লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্দেশখালি এলাকার কয়েকশো মহিলারা এই বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ এলাকায় মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। এলাকায় কোন উন্নয়নের কাজ করা হচ্ছে না, তৃণমূলের কোনো মিটিং মিছিলে যদি না যায় এলাকার মানুষেরা তাদের রেশন বন্ধ করে দিচ্ছে, জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়া হতো। জব কার্ডের কাজের টাকা ও তারা হাতিয়ে নিত‌। এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই শুনতে হতো নানান হুমকি। থানায় গেলেও কোন ব্যবস্থা নিতো না পুলিশ। যদি ওই সব অভিযোগ এবং বিক্ষোভের পেছনে বহিরাগতদের মদত মাওবাদী সংগঠনের ইন্ধন এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সন্দেশখালিতে যে বহিরাগতরা ঢুকে সেখানে গোলমাল পাকাচ্ছে ,অগ্নি সংযোগগের ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত গ্রামবাসীদের ক্ষেপিয়ে তুলছে, তাদের চিহ্নিত করতে শুক্রবার দুপুর থেকে পুলিশ গ্রামগুলিতে অভিযান শুরু করে। একের পর এক পোল্ট্রি ফার্ম এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ লাঠি নিয়ে ধেয়ে যায়। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ