আধার কার্ড বাতিল জামালপুরের বহু বাসিন্দার, অন্ধকারে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে আধার কার্ড বাতিল হয়ে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার ঘটনাই সামনে এল। পূর্ব মেদিনীপুরের জামালপুরে বহু বাসিন্দার আধার কার্ড বাতিল হয়েছে। বিদেশি সন্দেহে আধার কার্ড বাতিল করা হয়েছে জানা গিয়েছে। চিঠি পেয়ে মাথায় হাত পড়েছে জামালপুরের বাসিন্দাদের।

জানা গিয়েছে, জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুসহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচি আঞ্চলিক কার্যালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। এলাকার স্থানীয় বাসিন্দা প্রিয়া সরকার, পুতুল সরকার, বিপুল বিশ্বাস, লিপিকা বিশ্বাসদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, সেটা বুঝে উঠতে পারছেন না জামালপুরের বাসিন্দারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে এই কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।

এই প্রসঙ্গে জামালপুরের বিডিও পার্থ সারথী দে জানান, ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে কোনও তথ্য জানতে চাওয়া হয়নি। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার খবর জেলা প্রশাসনের কাছেও এসেছে। জেলাশাসক বিধানচন্দ্র রায় জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হচ্ছে। এদিকে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন জামালপুরের বাসিন্দারা। উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হয়েছে। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। এবার পূর্ব বর্ধমানের জামালপুরে বেশ কয়েকজন বাসিন্দার আধার কার্ড বাতিল হল।

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা