বর্ষবরণের আগেই বহরমপুরের ভাগীরথীর বক্ষে প্রমোদ ভ্রমণের জন্য ভাসল ক্রুজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সহজেই ঘুরতে পারবেন  বহরমপুরে ভাগীরথী বক্ষে। এবার  উদ্বোধন হল দুই ক্রুজের। মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র বহরমপুরের কে এন কলেজ ঘাটে এই ক্রুজগুলির উদ্বোধন করেন। আপাতত  এগুলি প্রতি চার ঘন্টায় ৬ হাজার টাকা ভাড়ায় পাওয়া যাবে । এক একটি ক্রুজে  প্রায় ৩০ জন যাত্রীর রয়েছে বসার জায়গা । যেকোন অনুষ্ঠানেই এগুলি মিলবে ।

‍উদ্বোধনের পর জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ‘ আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম। বাকি ক্রুজ গুলিকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে। এই দুটি আপাতত বহরমপুর কে এন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে।‘এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, অতিরিক্ত জেলাশাসক, পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা।

উল্লেখ্য,  দুই ক্রুজের উদ্বোধনের জেরে আনন্দিত বহরমপুরের বাসিন্দারা । এবার থেকে  ভাগীরথী বক্ষে ঘুরে  কোন অনুষ্ঠান করার ইচ্ছে থাকলে  তারা বুক কর‍তে পারবেন এই ক্রুজগুলি। তবে বাকি থাকা ক্রুজ গুলি কবে থেকে চলবে তা এখন জানা যায়নি। যত দ্রুত সম্ভব সেগুলি ফের চালানো হবে বলে মনে করা হচ্ছে ।  

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!