পর পর ৪টি শিশুর মৃত্যু, হাবরার নার্সিংহোম বন্ধ করে দিল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরপর শিশু মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই এবার হাবরার এক নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন। ইতিমধ্যেই হাবরার ওই  নার্সিংহোমকে নোটিস পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন। জানা গেছে, গত নভেম্বর মাসে হাবরার ওই বেসরকারি নার্সিংহোমে প্রায় একই সময় তিন শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে।  তারপর তাদের কলকাতায় নিয়ে আসা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই  ওই নার্সিংহোমে ফের এক শিশুর জন্ম হয়। তার শরীরেও একই উপসর্গ দেখা দেয়। তারপরেই তাঁকে  কলকাতার বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু এরপরেও তাকে বাঁচানো যায়নি। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলো স্বাস্থ্যভবন।  বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দল ওই নার্সিংহোম পরিদর্শনে আসে। সূত্রের খবর, এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগগুলি শুধরে নেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন আধিকারিকরা।

 স্বাস্থ্য আধিকারিকদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তারা। তারপরই নার্সিংহোম বন্ধের নোটিস জারি করেন বারাসতের এসডিও। সেই নোটিসের পরেই ঝাঁপ বন্ধ হল ওই নার্সিংহোমের। এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মলয় রায় বলেন, “নির্দেশ অবশ্যই মানা হবে। যেদিন থেকে নার্সিংহোম খোলার নির্দেশ দেবে সেইদিন আবার খুলবে দরজা।“ তবে ওই শিশুগুলি কি করে প্রাণ হারাল তা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল