বার্ড-ফ্লু খবর আসতেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর চারেকের এক শিশু  শরীরে মিলেছে বার্ড-ফ্লু। খবর সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে  মানিকচকের দিকে রওনা দিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এবং স্বাস্থ্য ভবনের কর্তারা। একটি বিবৃতি মারফত স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে, ‘এই বার্ড-ফ্লু খবর সামনে আসতেই ২৯ হাজার হাঁস-মুরগির পরীক্ষা করা হয়েছে। তবে কারও শরীরেই ভাইরাসের খোঁজ মেলেনি।‘

গত ফেব্রুয়ারি মাসে  ক্রমাগত শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল চার বছরের এক শিশু। এরপরেই  জানা যায় সে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। হু’র রিপোর্ট অনুসারে, আক্রান্ত শিশুর বাড়ির পাশে ছিল মুরগীর ফার্ম। সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। গুরুত্বর অসুস্থ হয়ে পড়তেই তাঁকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে  ভর্তি করা হয়। টানা তিন মাস ধরে অসুস্থ থাকার পর অবশেষে সে  সুস্থ হয়ে উঠেছে । তবে স্বস্তির বিষয় শিশুটির পরিবারের কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি। কিন্তু এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই নিয়ে ভারতে দ্বিতীয়বারের মতো মানবদেহে মিলল বার্ড ফ্লু ভাইরাস। প্রথমবার ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই ভাইরাসের দেখা মেলে। এরপর ২০২৪ সালে আবার একজন আক্রান্ত হয়েছে বার্ড ফ্লুতে। তবে পাঁচ বছর পর ফের এই ঘটনা সামনে আসতেই  হু’র পাশাপাশি নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়