শুক্রে মানিকচকে ১২ ঘণ্টা বনধ, থমথমে এলাকা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগের বৃহস্পতিবার দিনভর অশান্তির ছবি দেখা গিয়েছিল মালদহের মানিকচকে। আর এই  প্রতিবাদের রেশ দেখা গিয়েছে শুক্রবার। এদিন বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে  ১২ ঘণ্টার জন্য মানিকচক বন্‌ধের ডাক দিয়েছে সিপিএম।  তাই সকাল থেকেই বন্ধ মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট। রাস্তাঘাটে একেবারে থমথমে পরিস্থিতি। বনধ প্রসঙ্গে  অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘দোকানপাঠ খোলা রয়েছে। রাস্তায় মানুষজন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে ।‘

এদিন নতুন করে যাতে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে সেই কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর আর নতুন করে সেখানে বিদ্যুৎ বিভ্রাটের কোনও ঘটনা ঘটেনি। এখান থেকেই স্পষ্ট যে তাদের আন্দোলন সফল হয়েছে। বর্তমানে পুলিশের তরফে জানান হয়েছে, মানিকচকের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাস্তা অবরোধমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,  কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে  মালদহের মানিকচকে। আর তাতে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।  বৃহস্পতিবার এই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগের ১০টি জায়গায় পথ অবরোধ চালায় স্থানীয়রা । এরপরেই বিক্ষোভ অবরোধ হটাতে পুলিশ গুলি চালায়। আর তাতে আহত হন দুজন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।  ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন। এই আবহে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে মানিকচকে  শুক্রবার ১২ ঘণ্টা বনধ ঢাকল সিপিএম।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪