‘নোটবন্দি’র পর ‘গ্যাসবন্দি’, জ্বালানি সঙ্কট নিয়ে মোদি সরকারকে নিশানা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১৬ সাল থেকে ২০২৬। জনসাধারণকে একের পর এক লাইনে দাঁড় করিয়েছে বিজেপি সরকার। তাঁদের একটাই স্লোগান ‘লাইনে থাকুক দেশ বেচারা জনসাধারণ’। দেশজুড়ে গ্যাসের সঙ্কটে মানুষকে লাইনে দাঁড়ানো নিয়ে বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল। নোটবন্দি থেকে গ্যাসবন্দি, একের পর এক সিদ্ধান্তে নাজেহাল আমজনতা।

তৃণমূল নিজেদের এক্সহ্যান্ডেলে পোস্ট করে লিখেছে, লাইনে দাঁড়িয়ে দেশের আম নাগরিক। ২০১৬ সালে নোট বাতিলের লাইন। নরেন্দ্র মোদি তাঁর তুঘলকি মাস্টারস্ট্রোক ঘোষণা করে পুরো দেশকে হতাশায় ডুবিয়েছিলেন। সাধারণ নাগরিকরা দিনের পর দিন ব্যাঙ্ক এবং এটিএম-এর বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের নিজেদের টাকা রাখতে চেয়েছিলেন। চরম হয়রানির শিকার হতে হয়েছিল তাঁদের।

২০২০ সালে করোনা কালে অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। সেই সময় হাসপাতাল, অক্সিজেন সরবরাহ অফিসের সামনে সাধারণ মানুষের লম্বা লাইন দেখাতে পাওয়া গিয়েছিল। মানুষের জীবন তখন সঙ্কটের মুখে দাঁড়িয়েছিল। মানুষের জীবন অক্সিজেনের অভাবে যেতে বসেছিল, তারপরেও লম্বালাইন দিয়েই নিতে হয়েছিল অক্সিজেন।

২০২৫-২৬ সালে নিজের ভোটাধিকার বজায় রাখতে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে ভোটারদের। এসআইআর-র নামে হেনস্থা করা হয়েছে ভোটারদের। বাংলার মানুষকে চরম হেনস্থা হতে হয়েছে। গর্ভবতী মহিলা থেকে শুরু করে বয়স্ক, অসুস্থ, দিনমজুরদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে বাধ্য করা হয়েছে।

২০২৬ সালে গ্যাসের সঙ্কটের কারণে ফের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে দেশবাসীকে। যুদ্ধের আবহে গ্যাসের সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। বুকিং করলেও মিলছে গ্যাস। ফলে বাধ্য হয়ে মানুষ গ্যাসের দোকান গিয়ে লম্বা লাইন দিচ্ছেন। 

 

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, দিল্লিতে কেন্দ্রীয় সরকার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পরেও মানুষকে আশ্বাস দিয়ে বলা হয়েছে কিছুই হয়নি। রাজ্যে যাতে মিড ডে মিল বন্ধ না হয় সেটা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ,  উজ্জ্বলা রান্না গ্যাস হয়েছিল। সেই বেলুন ফেটে গেছে। শুধুমাত্র লাইনের দাঁড়ানোর নয়, গৃহস্থের হেঁশেলে আগুন লাগানোর জন্য ৬০ টাকা বেড়ে গেছে। গ্যাসের দাম এখন ১ হাজার টাকা। ইন্ডাকশন রান্না করা যায়। সেটা দিয়ে কী হোটেল রান্না হবে? ১২ বছর ধরে পরিকল্পনাহীন সরকার চলছে। নোটবন্দীর সময়ে লাইনে দাঁড়াতে হয়েছে। আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। পরিকল্পনা বিহীনভাবে কেন্দ্রীয় সরকার কাজ করছেন। যার কোনো পরিকল্পনা নেই। সাধারণ মানুষ উত্তর চাইছে।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর