ভোট ঘোষণার পর রাজ্যে উদ্ধার ১৮১ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোট ঘোষণা হয়েছে এক সপ্তাহপার, চলছে নাকা চেকিং রাজ্য জুড়ে। এক সপ্তাহেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নগদ ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে বিপুল পরিমাণ মদ, মাদক দ্রব্য এবং সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে এই অঙ্ক প্রায় ১৮১ কোটি টাকা। 

এছাড়া নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৭ টি আগ্নেয়াস্ত্র। ভোট আসতেই নাকা তল্লাশি চালানো বেড়েছে। প্রতিটি জায়গায় চলছে সকাল থেকে রাত পর্যন্ত নাকা চেকিং। কমিশন জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত রাজ্যে মোট ১৮১ কোটি ৩১ লক্ষ টাকার সামগ্রী ও নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মদ বাজেয়াপ্ত হয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার লিটারেরও বেশি। যার মূল্য প্রায় ২৬ কোটি ২০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা অন্যান্য মাদক দ্রব্যের পরিমাণ প্রায় ২৬৩০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ কোটি ৯৫ লক্ষ টাকা। ফলে আরো জোরদার চলছে নাকা তল্লাশি।

আরও পড়ুন: সেনাতে মহিলা আধিকারিকরা স্থায়ী কমিশন পাওয়ার অধিকারী, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

এছাড়াও এই কয়েকদিনের মধ্যে একটি আইনশৃংখলা বিষয়কেও উল্লেখ করেছেন। সেখানে পুলিশ ভালোভাবে কাজ করেছেন বলেই বলা হয়েছে। একাধিক জায়গায় কোনো সমস্যা হলেই সেখানে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ফলে কড়া আইনি বেষ্টনীতে ২০২৬ সালের ভোট পর্ব মেটাতে চাইছে নির্বাচন কমিশন। ফলে কেন্দ্রীয় বাহিনীকেও যাতে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেই দিকেও নজর রয়েছে কমিশনের। অন্যদিকে, কমিশন সূত্রের খবর, জিরো টলারেন্স করেই ভোট বৈতরণী পার করতে চাইছে কমিশন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর