চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মৃত্যুর সংখ্যা কত?‌ সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই আবহে এবার সামনে এল মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য। চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপর কেটে গিয়েছে চারদিন। আর এই চারদিনে বাংলার মাটিতে কার্যত মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে। আতঙ্কে এবং হতাশায় একের পর এক মানুষ নির্মম পথ বেছে নিয়েছেন।

এদিকে এসআইআরের আতঙ্কে সাধারণ মানুষের এবং কাজের চাপে বিএলওদের আত্মহত্যার খবর আগে থেকেই আসছিল। এবার সেখানে যোগ হয়েছে চূড়ান্ত তালিকায় নাম না থাকার জেরে মৃত্যু। অর্থাৎ নির্বাচন কমিশনের এই কাজে মানুষের জীবনে নিকষ ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সেটি যে স্বতন্ত্র সংস্থা তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই কারণে বাংলার ভোটারদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। এসআইআর পর্বে ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত রাজ্যে ২১৬টি ঘটনা ঘটেছে। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৬৯ জনের। ১৪৯ জন সাধারণ ভোটার এবং ২০ জন বিএলও প্রাণ হারিয়েছেন এসআইআর আতঙ্কে।

অন্যদিকে ৪৭ জন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন অথবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আর ভোটার তালিকা প্রকাশের পর মাত্র চার দিনে প্রাণ গিয়েছে একজন বিএলও–সহ ৮ জনের। একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত রয়েছেন। এই তথ্য সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যা এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে। একদিকে নাম বাদ অপরদিকে বিচারাধীন লেখা থাকায় আতঙ্কে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আবার হৃদরোগে মারাও যাচ্ছেন। মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ায় আত্মহত্যা করেন রফিক আলি গাজি (৪৪)‌। ডেবরা গ্রামের বাসিন্দা কৃষ্ণ পালের (৬৫) মৃত্যু হয়েছে আতঙ্কে। ভাঙড়ে প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় (৪৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। কোচবিহারে তালিকায় নামের পাশে বিচারাধীন লেখা থাকায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বাসিন্দা।

এছাড়া একজন বিএলও–সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের