লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: মদের নেশা যে কতটা মারাত্মক হতে পারে সেই প্রমাণই ফের মিলল আরও একবার। হাওড়ার লিলুয়ায় গভীর রাতে মদের আসরে গুলি চলার অভিযোগ উঠেছে। তাতেই দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গুলি চলার পরেই গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৪ অসস্ট) গভীর রাতে হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনি এলাকায় এই গুলি চলেছে। সেখানে একটি মদের আসর বসেছিল বলেই খবর। সেই আসরে কয়েকজনের মধ্যে বচসা হয়। স্থানীয়রা চিৎকার শুনলেও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। কারণ মদের ঠেকে এই ধরনের চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তা শুনেই তারা অভ্যস্থ। তবে পরিস্থিতি জটিল হয়ে উঠলে সেখানে স্থানীয়রা ছুটে যায়। সেখানে গিয়ে গুলি গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন এক যুবককে। এলাকায় তিনি মালিঙ্গা নামেই পরিচিত। আরও একজন আহত হয়েছেন। মালিঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

মদের আসরকে কেন্দ্র করে হঠাৎই গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী কারণে এই গুলির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, পুরনো কোনও শত্রুতার জের অথবা মদের আসরে বচসা থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।  

১০৪ ফুট উচ্চতার পতাকা উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা