মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সবচেয়ে বড় বিষয় হল, নিজের ভুল নিজে উপলব্ধি করতে পারা। কারণ আত্মোপলব্ধির চেয়ে বড় শিক্ষক আর কেউ নয়। অপরাধ করে পালিয়ে যাওয়াই যেন আজকের দিনে স্বাভাবিক ঘটনা। কিন্তু জলপাইগুড়িতে ঘটল একেবারেই ব্যতিক্রমী একটি ঘটনা। মন্দিরে চুরির পর মানসিক অস্থিরতায় ভুগে শেষ পর্যন্ত নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করল তিন চোর। এই ঘটনায় অবাক হয়েছে পুলিশ সহ মন্দির কর্তৃপক্ষ।  

মন্দিরে চুরির অভিযোগে অভিযুক্ত তিন যুবক আত্মসমর্পণের পাশাপাশি তাঁদের কাছে থাকা চুরি হওয়া গয়নাও পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দিরে। শুক্রবার (২৪ জুলাই) ধৃত তিন চোরকে জলপাইগুড়ি আদালতে হাজির করে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গত ৯ জুলাই রাতে ভ্রামরী দেবীর মন্দির সংলগ্ন অন্নপূর্ণা মন্দিরে তারা চুরি করেছিল। চোরের দল মন্দিরে ঢুকে দানবাক্স নিয়ে পালিয়ে যায়। পুলিশ হাজার চেষ্টা করেও চোরদের হদিশ পায়নি।  বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তদের খোঁজও চলছিল। তবে পুলিশের হাতে ধরা পড়ার আগেই তিন যুবক স্বেচ্ছায় থানায় পৌঁছে নিজেদের অপরাধের কথা স্বীকার করেন।

আরও পড়ুন: ‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানান, চুরির ঘটনার পর থেকেই তাঁরা মানসিকভাবে অশান্ত হয়ে পড়েছিলেন। অপরাধবোধ তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছিল। এমনকি তাঁদের বাড়িতে  একের পর এক দুর্ঘটনা এবং অসুস্থতার ঘটনা ঘটছিল। তাই তাঁরা লুকিয়ে না থেকে পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। পরে তাঁদের কাছ থেকে চুরি হওয়া গয়নাও উদ্ধার করা হয়।  মন্দির কমিটির আরেক সদস্য তপন রায় বলেন, ‘একে চমৎকার ছাড়া আর কী বলব। যে কাজ পুলিশ করতে পারেনি আড়াল থেকে হয়তো ভগবানই তা করে দেখাল। তিন চোরই স্বীকার করেছে যে তারা পাপ করেছে। পাপের বোঝা লাঘব করার জন্যই দোষ স্বীকার করে আত্মসমর্পণ করেছে তারা।’ 

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা