কিষাণজিকে ভুলতে পারেনি মাওবাদীরা! ফের হুমকি দিয়ে পোস্টার

বাঁকুড়া জেলার সিমলাপালে উদ্ধার হয়েছে পোস্টার। ভালাইডিহা গ্রামে বহু বছরের পুরানো রাজবাড়ির দেওয়ালে সাঁটানো ছিল একাধিক পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পরপর উদ্ধার হচ্ছে মাও পোস্টার (Poster)। একাধিক জেলার একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের পোস্টার। সব পোস্টার আদৌ মাওবাদীরা (Maoist) দিয়েছে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এর মাঝেই মাও সন্দেহে ধরা পড়েছেন ৪ জন। প্রসঙ্গত, মাও পোস্টার দিয়ে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা বাজারে ডাকা হয়েছে ৭ দিনের বনধ। সেই জন্য এলাকায় জারি রয়েছে যৌথ বাহিনীর টহল। শুক্রবার ফের উদ্ধার হল মাও পোস্টার। বাঁকুড়া জেলার সিমলাপালে উদ্ধার হয়েছে পোস্টার। উল্লেখ রয়েছে কিষাণজির নাম।

মাওবাদীরা তাদের সংগঠনের প্রয়াত নেতা কিষাণজিকে এখনও ভুলতে পারছে না? চাইছে বদলা নিতে? সম্প্রতি এই রাজ্যে যত পোস্টার পড়েছে, তার মধ্যে বারবার নাম রয়েছে কিষাণজির। কোথাও বলা হয়েছে। কিষাণজির মৃত্যুর বদলা চাওয়ার কথা। আবার কোথাও বলা হয়েছে, কিষাণজি অমর রহে। উল্লেখ্য, ২০১১ সালের ২৪ নভেম্বর বুড়িশোলের জঙ্গলে মৃত্যু হয়েছে কিষাণজির। ২০২১ সালের ১২ নভেম্বর ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হন অন্যতম মাও শীর্ষ নেতা প্রশান্ত দা। তিনি একসময় যাদবপুরে থাকতেন। ৭৫ বছরের কিষাণ দা একসময় দায়িত্বে ছিলেন ইস্টার্ন রিজিওনাল ব্যুরোর। সংগঠনের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সদস্য ছিলেন। অন্যদিকে কিষাণজি ছিলেন, পলিটব্যুরো এবং পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য। মাওবাদীদের পদমর্যদার কিষাণদার গুরুত্ব কম নয়। তবু জীবিত ও গ্রেফতার হওয়া নেতার নামে সম্প্রতি পোস্টার পড়েনি। বারবার রাজ্য জুড়ে মাও পোস্টার পড়েছে প্রয়াত নেতার নামেই। তবে কি এখনও কিষাণজিকে ভুলতে পারেনি মাওবাদীরা!

শুক্রবার বাঁকুড়ায় ফের উদ্ধার হয়েছে মাও পোস্টার। সিমলাপাল থেকে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টার গুলি উদ্ধার করা হয়েছে। ভালাইডিহা গ্রামে বহু বছরের পুরানো রাজবাড়ির দেওয়ালে সাঁটানো ছিল একাধিক পোস্টার। স্থানীয়রা তা সকালে দেখতে পায়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। তাতে লেখা ছিল, কিষাণজি অমর রহে, দূর্নীতিগ্রস্থ নেতা ও পুলিশের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই। পোস্টারে আরও লেখা, মাওবাদী জিন্দাবাদ। সিপিআই মাওবাদী।

উদ্ধার হওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আদৌ মাও যোগ রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ। বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রসঙ্গত, রাজ্যজুড়ে জারি রয়েছে মাও সতর্কতায় হাই অ্যালার্ট। এর মাঝেই পরপর উদ্ধার হয়েছে মাও পোস্টার। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ এপ্রিল প্রশাসনিক বৈঠক থেকে বলেছেন, কয়েকটি জায়গায় বিজেপি মাওবাদীদের নামে পোস্টার দিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করতে চাইছে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, বাইরের দিক থেকে বেলপাহাড়ি হয়ে বেশ কয়েকজন ঢোকার চেষ্টা করছে। তাই সেই দিক সিল করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তার আগেরদিনেই নবান্নে মাও ইস্যুতে বৈঠক হয়েছে বাংলা- ঝাড়খণ্ড- বিহার- ওড়িশা, এই ৪ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবদের।

 

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ