সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে দেবী অন্নপূর্ণাকে অন্ন, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী হিসেবে মানা হয়। বাড়ির রান্নাঘরে সঠিক নিয়ম মেনে মা অন্নপূর্ণার ছবি রাখলে সংসারে সুখ-শান্তি, ইতিবাচক শক্তি এবং অন্নের অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, মা অন্নপূর্ণা ভগবান শিবকে অন্নদান করছেন এমন ছবি রান্নাঘরে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।  এই ছবি পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং রান্নাঘরের পরিবেশকে শান্ত ও পবিত্র রাখতে সহায়ক বলে বিশ্বাস করা হয়।  বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি থাকলে ঘরে খাদ্যশস্যের অভাব হয় না এবং পরিবারের উপর দেবীর আশীর্বাদ বজায় থাকে। পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধিও বৃদ্ধি পায় বলে মনে করা হয়।  তবে ছবি রাখার বেশ কিছু নিয়ম রয়েছে।   

কোন দিকে রাখবেন এই বিশেষ ছবি

শিব-অন্নপূর্ণার ছবি রান্নাঘরের যে কোনও দেওয়ালে এই ছবি রাখা যায় না। বাস্তুশাস্ত্র অনুসারে, এই ছবিটি রান্নাঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে রাখা উচিত।  

দিন নির্বাচন

এই ছবিটি লাগানোর জন্য বৃহস্পতিবার বা শুক্রবারকে সেরা দিন হিসেবে বিবেচনা করা হয়। 

রান্নাঘরে ছবি রাখলে কি কি উপকার পাবেন? 

খাদ্য ভান্ডার সর্বদা পূর্ণ থাকে: রান্নাঘরে এই ছবিটি রাখলে বাড়িতে শস্য ও খাদ্যদ্রব্যের কখনও অভাব হয় না।

সুখ- সমৃদ্ধি বৃদ্ধি: সুখ ও শান্তির পাশাপাশি ঘরে অর্থ ও সম্পদের প্রাচুর্য থাকে।

ইতিবাচক শক্তি: রান্নাঘরে এই ছবিটি রাখলে রান্নার সময় ইতিবাচক শক্তি বজায় থাকে। সংসারে কখনও অভাব আসে না।  

পারিবারিক সম্পর্ক মধুর হয়: বাস্তুশাস্ত্র অনুসারে, এটি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা, উন্নতি এবং সম্পর্কের মাধুর্য বজায় রাখে।

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?