ভাটপাড়ায় কালী মণ্ডপে চলল গুলি, জখম তৃণমূল কর্মী

আহতের নাম রাজ পাণ্ডে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর (KALI PUJA) আগের দিনেই দুষ্কৃতী হামলা। প্রকাশ্যে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক তৃণমূল (TMC) কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গত রবিবার এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের একটি মণ্ডপে বাইকে করে ঢোকে দুষ্কৃতীরা। তারপরেই তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে মণ্ডপে ঢুকে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। আহতের নাম রাজ পাণ্ডে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের হাতে গুলি লেগেছে। 

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কারা কেন গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকা জুড়ে চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে ১২ নম্বর ওয়ার্ডে ঘটেছিল খুনের ঘটনা। ওই দিন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় এই খুনের ঘটনা ঘটে। আর তার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছিল তীব্র চাঞ্চল্য। যে যুবক খুন হয়েছিল তাঁর নাম সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল(২৪)। পেশায় ইমারতি ব্যবসায়ী ও সক্রিয় তৃণমূলকর্মী ছিলেন তিনি।

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের! উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা