ফের ধাক্কা! টয় ট্রেনের চাকা গড়াতেই বিকল হয়ে পড়ল ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্যোগ কাটিয়ে টানা চার মাস পর রবিবার চাকা গড়াল টয় ট্রেনের। আর এই যাত্রা শুরু হতেই ঘটল বিপত্তি। আচমকাই পাহাড়ি  জঙ্গলের মধ্যে বিকল হয়ে পড়ল টয় ট্রেনের ইঞ্জিন। বর্তমানে তিনধারিয়া ও চুনাভাটির মাঝে জঙ্গলের মধ্যে আটকে রয়েছে টয় ট্রেনটি । চলছে মেরামতের কাজ।

অতিবৃষ্টি, পাহাড়ি ধস, একের পর এক বিপর্যয়ে দীর্ঘ চার মাস বন্ধ ছিল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন যাত্রা । এদিন সেইসমস্ত দুর্যোগ কাটিয়ে উঠে ফের চলতে শুরু করে ট্রেনের চাকা। ৩৫ জন যাত্রীকে নিয়ে এনজিপি থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দিল পাহাড়ের ঐতিহ্যবাহী যান।  আর তাতেই ঘটল বিপত্তি। তিনধারিয়া ও চুনাভাটির মাঝে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই ট্রয় ট্রেনের মধ্যে হয়  বিকট শব্দ। বিকল হয়ে পড়ে ইঞ্জিন।ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সদর দফতরে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন ট্রেন চলার শুরু থেকেই সমস্যা হচ্ছিল। সেইজন্য ধীর গতিতে চলতে থাকে টয়ট্রেন। তাতে বেশ খুশি হয়েছিল পর্যটকেরা। আর এরপরেই বিকল হয়ে পড়ল ইঞ্জিন। বলা বাহুল্য,  গত জুলাই মাস থেকে বন্ধ ছিল এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। গত চার মাস পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের অনেকেই টয় ট্রেন যাত্রার আনন্দ উপভোগ করতে পারেননি। এই আবহে এদিন ফের টয় ট্রেন চালু হতেই দেখা দিল গোলযোগ।

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে টানাপোড়েন, চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো