ট্রেন বাতিলের জের, দু ঘন্টার বেশি সময় ধরে অবরোধ খন্যানে

মঙ্গলবার সকালে অফিস টাইমে ট্রেন না পেয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। টানা দু ঘন্টা ধরে অবরোধের ফলে পুরোপুরি ব্যাহত হয় ট্রেন চলাচল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন বাতিলের প্রতিবাদে রেল অবরোধের জেরে ফের উত্তাল হয়ে উঠল হুগলি জেলার খন্যান স্টেশন। মঙ্গলবার সকালে অফিস টাইমে ট্রেন না পেয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। টানা দু ঘন্টা ধরে অবরোধের ফলে পুরোপুরি ব্যাহত হয় ট্রেন চলাচল। পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

প্রসঙ্গত লাইনে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান শাখার বহু ট্রেন। শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমানের মেন এবং কর্ড লাইনে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি লাইনে কাজের জন্য বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেন বাতিলের জেরে সোমবার, সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন ধরতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। তার প্রতিবাদে হুগলির একাধিক স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান যাত্রীরা। লাইনে নেমে সপ্তাহের প্রথম কাজের দিনে অবরোধও করেন তাঁরা।

অন্যদিকে লাইনে কাজের জন্য ট্রেন চলাচলের সাময়িক ব্যাঘাত নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদেরকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘আগামী ১৪, ১৫ ও ১৬ তারিখ আরও বেশ কিছু দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল থাকবে। এখনও পর্যন্ত ৫৪ টি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার কথা। কারণ, সেসময় নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে পুরোদমে। সেসময় যাত্রীদের চাপ আরও বেশি করে বোঝা যাবে।’ যাত্রীদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ‘সকলের কাছে সহযোগিতার আরজি জানাচ্ছি। ক’টা দিন একটু সহ্য করুন।’

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?