“পাড়ায় পাড়ায় দিদিভাই” কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: “পাড়ায় পাড়ায় দিদি ভাই “কর্মসুচিতে গিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পালকে আটকে রেখে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটল আসানসোলের (Assansoal)তিরাটে। টানা এক ঘন্টা আটকে রাখা হয় বিজেপি বিধায়ককে। পরে পুলিশ এসে বিধায়ককে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে। শুধু তাই নয়, গ্রামবাসীরা তাকে তাড়া করে। বাধ্য হন পিছু হটতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। বুধবার সন্ধায় এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের তিরাট এলাকায়।প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।বিধায়ক অগ্নিমিত্রার অভিযোগ “পাড়ায় পাড়ায় দিদি ভাই “কর্মসূচিতে এসেছিলেন তিনি।এলাকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সুবীর ব্যানার্জী হাফপ্যান্ট পরে চলে আসেন।

আপনি এতদিন কোথায় ছিলেন? গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে ওই তৃণমূল নেতা। নানা ধরনের প্রশ্ন করতে থাকেন।পুলিশকে খবর দিলে পুলিশ আসে অনেক দেরিতে।প্রায় এক ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনার পরে আসানসোল ভগতসিং মোড় ও কালিপাহাড়ি মোড় অবরোধ করা হয়।ভগতসিং মোড়ে কিছুক্ষন অবরোধের পরে আবরোধ উঠে যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হুংকারের সুরে বলেন, বিজেপি বিধায়কদের যদি কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধা সৃষ্টি করে তৃণমূল, তাহলে এবার তৃণমূলের বিধায়কদের আটকাবে বিজেপি।

এদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি অগ্নিমিত্র পালকে। হঠাৎ “পাড়ায় পাড়ায় দিদি ভাই “কর্মসূচি নিয়ে আসায় মানুষের ক্ষোভ ফেটে পড়ে। এতদিন তিনি কোথায় ছিলেন মানুষ জানতে চায়। তাকে ঘিরে রেখে মানুষ এলাকায় উন্নয়ন হয়নি কেন সেই প্রশ্ন তোলে ও বিক্ষোভ দেখায়। এর পেছনে তৃণমূলের কোনো উদ্দেশ্য নেই। যা করেছে এলাকার মানুষ এবং যারা ভোটার তারা করেছে। বিক্ষোভে গাড়ি নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন