দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নেই কোনও নিম্নচাপ। শুধুমাত্র ঘূর্ণাবর্তের প্রভাব ও সাগর থেকে ছুটে আসা জলীয়বাষ্প ও পশ্চিমা বাতাসের প্রবাহের জন্য আজ, মঙ্গলবার বেলা গড়াতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। স্থানভেদে বৃষ্টি হওয়ায় কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টিও হয়েছে কয়েক মিনিটের জন্য। এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গজুড়ে প্রায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি জারি থাকবে। বলে আজ, মঙ্গলবার বুলেটিনে জানিয়েছে হাওয়া অফিস।

আজ, মঙ্গলবার রাতেও বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলীয় বাষ্প তো বটেই, সঙ্গে দোসর হয়েছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যা ফিরোজপুর থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সঙ্গে আগামী দুদিনের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কথা রয়েছে। সেটির সম্ভাব্য গতিপথ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মাঝে। তার প্রভাবেই আগামী তিনদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পডুন: ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

আগামিকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। জারি হলুদ সতর্কতা। আজ, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, বর্ধমান ও পূর্ব বর্ধমানে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে ১১–১৩ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন