উত্তরবঙ্গের জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবি আকসু’র! চুপ বিজেপি

উত্তরবঙ্গের সবকয়টি জেলাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে ফের সরব হল কামতাপুরী ছাত্র সংগঠন আকসু

Share:

 

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের সবকয়টি জেলাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে ফের সরব হল কামতাপুরী ছাত্র সংগঠন আকসু। পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন (AKSU)।

এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে আকসুর একটি প্রতিদিন দল জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারে সঙ্গে দেখা করে তার মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্মারকলিপি দিলেন তারা। ঘটনায় আকসুর সভাপতি আদিত্যনাথ রায় জানিয়েছেন, উত্তরবঙ্গের সবকটি জেলাকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্যর দাবি আমরা ১৯৯৫ সাল থেকে করে আসছি। এরসঙ্গে আমাদের কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনও আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা ফের এই দাবি জানালাম। একইসঙ্গে তিনি এদিন বলেন বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি আমাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আসছে। আমাদের ভোটে জিতে মন্ত্রী হয়ে যাবার পর বিজেপি আমাদের দাবিকে মান্যতা দিতে চাইছে না। আমরা এখানকার ভূমিপুত্র হওয়া স্বত্তেও আমরা এখানে সংখ্যালঘু। এখানে অনুপ্রবেশকারী দিয়ে ভরে গিয়েছে। যারা আমাদের কর্মসংস্থান নষ্ট করে দিচ্ছে। তাই আমরা সাফ জানিয়ে দিতে চাই যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে অবিলম্বে বৃহত্তর আন্দোলন হবে।

ঘটনায় বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারন সম্পাদক অলোক চক্রবর্তী জানিয়েছেন, ‘উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক এই দাবি বিজেপি কখনও করেনি। আমরা চাই সকল মানুষকে সঙ্গে নিয়ে সকলের উন্নতি। আমরা সেই লক্ষ্য এগিয়ে চলছি।’ ঘটনায় যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী জানিয়েছেন, ‘আলাদা রাজ্যর দাবি কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। তৃণমূলের আমলে উত্তরবঙ্গে যথেষ্ট উন্নয়ন হয়েছে। রাজ্য সরকার কামতাপুর ভাষার স্বীকৃতি দিয়েছে। দ্রুত কামতাপুরী ভাষায় পঠন পাঠন শুরু হবে।’

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর