স্বস্তির নিঃশ্বাস চাষিদের, ভেজা আলু সংরক্ষণের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ কৃষি দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবহাওয়ার খামখেয়ালিপনায় বিপাকে পড়েছেন আলু চাষিরা। টানা প্রায় দশ দিনের বৃষ্টিতে , ক্ষেতে থাকা আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেতেই বৃষ্টির জলে আলু পচতে শুরু করেছে। তবে সব আলুই যে নষ্ট হয়ে গেছে, এমনটা নয় বলে আশ্বাস দিয়েছে জেলা কৃষি দফতর। ভেজা আলুও হিমঘরে সংরক্ষণ করা সম্ভব বলে জানানো হয়েছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকেরা।

আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ ও ২ নম্বর ব্লক এবং ফালাকাটা ব্লকে এ বছর উল্লেখযোগ্য পরিমাণে আলু চাষ হয়েছিল। ফলনও আগের বছরের তুলনায় ভালো হয়েছে। কিন্তু আলু তোলার সময় আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটে। হঠাৎ বৃষ্টিতে অধিকাংশ ক্ষেতেই আলু জলে ডুবে যায়। অনেক আলু ক্ষেতেই পচতে শুরু করে। যে আলুগুলি ক্ষেত থেকে তোলা হয়েছে সেগুলিও ভেজা ও কাদামাখা অবস্থায়রয়েছে। ফলে বাজারে সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কৃষকদের অভিযোগ, কাদামাখা বা ভেজা আলু দেখে অনেক ক্রেতাই কিনতে চান না। এমনকি হিমঘরেও ভেজা আলু রাখার বিষয়ে প্রথমে আপত্তি জানানো হচ্ছিল। পরে জেলা কৃষি দফতরের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১২ মার্চ থেকে প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া হিমঘরে নিরাপদে আলু সংরক্ষণ এবং সরকারি আলু সংগ্রহ প্রকল্পের আওতায় আলু বিক্রির সুযোগও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ে, কয়েক ঘণ্টা পর হস্টেল থেকে উদ্ধার IIT বম্বের পড়ুয়ার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে