জেলার প্রান্তিক মানুষের খোঁজে পাহাড়- জঙ্গল পার হচ্ছেন আলিপুরদুয়ারের জেলাশাসক

প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় এই গ্রামে। সময় লাগে প্রায় ৬ ঘণ্টা। ১০০জন গ্রামবাসীকে টিকা দিতে এখানেও পায়ে হেঁটে এসেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক (DM)। জেলা তাঁর আর তিনি কি না বসে থাকবেন তাঁর দফতরেই! জাবেন শুধু সদর বা সহজসাধ্য অঞ্চলে! তা আবার হয় না কি? তাঁকে খোঁজ রাখতে হয় জেলার প্রতিটি মানুষের। তাই মাঝে মাঝেই বেরিয়ে পড়েন তিনি। ডিঙিয়ে যান পাহাড়। পেরিয়ে যান জঙ্গল। দুর্গম বলে তাঁর কাছে কিছু নেই। সুরেন্দ্র কুমার মীনাকে কুর্নিশ জানাতই জেলাবাসী। এখন তিনি নেটিজেনদের কাছেও জনপ্রিয়।

হাতে লাঠি, পিঠে ব্যাগ, সঙ্গে জলের বোতল আর ট্র্যাকস্যুট তাঁর সঙ্গী। রাজ্যের প্রশাসনিক মহলেও তাঁর জনপ্রিয়তা কম নয়। পাহাড় আর জঙ্গল পেরিয়ে তিনি কখনও খেলেন প্রান্তিক এলাকার শিশুদের সঙ্গে। আবার কখনও সমস্যার কথা কানে এলেও ছুটে যান। অতিমারি রোধে ভ্যাকসিন নিয়ে দৌড়েছেন তিনি। এত দায়িত্ববোধ আর আন্তরিকতা, তাই রাখতে হয় জেলাবাসীর আবদারও। উদ্বোধন করতে তাঁকে যেতেই হয় ‘না গেলেও চলে’ এমন অনুষ্ঠানেও।

উল্লেখ্য, তাঁর জেলায় আগেই চালু হয়েছিল পালকি অ্যাম্বুলেন্স। দুর্গম এলাকায় অসুস্থদের নামাতেই এই উদ্যোগ। তা উদ্বোধনে প্রায় ৩ হাজার ফুট উঁচুতে উঠেছিলেন তিনি। এবারে এই ধরণের অ্যাম্বুলেন্স উদ্বোধন ছিল বক্সার লেপচাখাতে। মানুষ ও বন্যপ্রাণী সংঘাত কমাতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। আলিপুরদুয়ারের বিশ্বকর্মা ঝোরায় মধু চাষের পাইলট প্রোজেক্ট শুরু করেছেন তিনি। এর আগে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন তিনি। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আয় বাড়াতে বন্ধ করেছিলেন বেআইনি বালি ও মোরামের খাদান। স্বাভাবিক ভাবেই আয় বেড়েছিল দফতরের। ভূটান সীমান্তের ছোট্ট গ্রাম আদমা। প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় এই গ্রামে। সময় লাগে প্রায় ৬ ঘণ্টা। ১০০জন গ্রামবাসীকে টিকা দিতে এখানেও পায়ে হেঁটে এসেছিলেন তিনি। সঙ্গে এসেছিলেন তাঁর দফতর ও সংশ্লিষ্ট দফতরের কর্মীরাও। ২০১২ সালের আইএএস অফিসার তাই সহকর্মী, জুনিয়র ও যারা আইএএস প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে আদর্শ। রাজ্যের গর্ব। তিনি কি বলছেন এই প্রসঙ্গে? তাঁর ছোট্ট উত্তর একটাই, ‘এটাই আমার কাজ’।

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট