হিন্দুদের ওপর অত্যাচার, আলিপুরদুয়ারের হোটেলে বাংলাদেশিদের ‘নো এন্ট্রি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে অত্যাচার। এই আবহে  মালদহ, বারাসত, শিলিগুড়ির পর এবার আলিপুরদুয়ারে বাংলাদেশিদের জন্য বন্ধ হল হোটেলের দরজা ।  অন্যদিকে, একইপথে হাঁটতে চলেছে কোচবিহার। সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশন।   

বর্তমানে চারশোটিরও বেশি হোটেল, রিসর্ট ও লজ রয়েছে আলিপুরদুয়ার জেলা শহর, ফালাকাটা , চিলাপাতা, জলদাপাড়া, মেন্দাবাড়িতে । তারমধ্যে  ৯০ শতাংশেরও বেশি সদস্য বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলা বাহুল্য, গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ । ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা সামনে আসছে ৷ ভারতের সম্পর্কে একের পর এক নানান মন্তব্য করা হচ্ছে বাংলাদেশের তরফে ।

উল্লেখ্য, প্রতি বছর  ভিসা নিয়ে আলিপুরদুয়ারে বেড়াতে আসেন ১৫০০  থেকে ২০০০ বাংলাদেশি নাগরিক । আর এবার তাদের জন্য বন্ধ হতে চলেছে হোটেলের দরজা । এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনের পর হোটেলে সংগঠনের সভাপতি কিঙ্কর রায় জানিয়েছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনার প্রতিবাদ জানাই। এরই জেরে বাংলাদেশিদের জন্য আলিপুরদুয়ারের হোটেলের দরজা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের কাছে দেশে আগে।‘

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী