পুরুলিয়ায় ‘পরিকল্পিতভাবে’ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসায়  উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, কখনও বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। সবচেয়ে বেশি চর্চায় রয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের হত্যাকাণ্ড। এরই মধ্যে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের পাটটাড় গ্রামে বিজেপির এক বুথ সভাপতিকে ‘পরিকল্পিত ভাবে’ খুনের অভিযোগ উঠল। গত মঙ্গলবার (৫ মে) সঞ্জয় মাহাতো নামে বিজেপির ওই বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। মৃতের দাদা রঞ্জিত মাহাতো বৃহস্পতিবার (৭ মে) সকালে বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে দেখা করেছেন জয়পুরের জয়ী বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। অভিযোগ, আচমকাই বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে খবর। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল শিবির।

পাশাপাশি, বসিরহাটে পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা হয়। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। অভিযোগ, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ বিজেপি কর্মী-সমর্থকেরা এলাকায় দলীয় পতাকা লাগাতে বচসা শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, এলাকায় বিজেপির পতাকা লাগানোয় আপত্তি জানায় তৃণমূলর সমর্থকরা। দু’পক্ষের বচসাই ব্যাপক আকার নেয়। তখনই আচমকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন বিজেপির স্থানীয় কর্মী রোহিত রায় ওরফে চিন্টু। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে