মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপানের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা। সেই বচসার জল শেষ পর্যন্ত গড়াল রক্তারক্তিতে। নিজের বন্ধুকেই হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন এক যুবক। আজ, সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটির সুখচর ডক্টর গোপাল চ্যাটার্জি রোড এলাকায়। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর ডক্টর গোপাল চ্যাটার্জি রোড এলাকায় নিজের বাড়িতেই থাকতেন বাবু ঘোষ। পেশায় তিনি রংয়ের কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তাঁর বন্ধু আশীষ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপির সঙ্গে ওই বাড়িতে বসে মদ্যপান করতেন বলে স্থানীয়দের দাবি।

আরও পডুন: হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

প্রতিবেশীদের অভিযোগ, মদ্যপানের সময় প্রায়ই দুই বন্ধুর মধ্যে বচসা ও ঝগড়া হত। আজ, সোমবারও তাঁদের মধ্যে বচসা শুরু হয় বলে জানা যায়। অভিযোগ, সেই বচসা চরম পর্যায়ে পৌঁছলে আশীষ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপি হাতুড়ি দিয়ে বাবু ঘোষের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত নিজেই খড়দহ থানায় গিয়ে পুলিশকে খবর দেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা খুলে বাবু ঘোষের দেহ উদ্ধার করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই বন্ধুর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদের শব্দ শোনা যেত। তবে সেই বিবাদ যে এভাবে প্রাণঘাতী হয়ে উঠবে, তা তাঁরা ভাবতে পারেননি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে ওই বচসা শুরু হয়েছিল এবং খুনের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২