হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাবড়া থানার ব্যারাক থেকে এক পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি বারাসাত জেলা পুলিশের অধীনে হাবড়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাসাত আদালতে যাওয়ার কথা ছিল বিশ্বনাথের। কিন্তু সকাল থেকে থানার চত্বরে তাঁকে দেখতে না পেয়ে সন্দেহ হয় সহকর্মীদের। তাঁর মোবাইলে একাধিকবার ফোন করেও কোনও সাড়া মেলেনি। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। সহকর্মীরা তাঁর ব্যারাকে পৌঁছে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় সন্দেহ আরও বাড়ে। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়েছে তদন্ত। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে এমন চরম পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও কারণ, কর্মক্ষেত্রের চাপ, নাকি অন্য কোনও বিষয়-সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে