২৩ ডিসেম্বর থেকে বোলপুরে হবে বিকল্প পৌষ মেলা

‘বিকল্প পৌষ মেলা’ (Alternative Poush Mela)চলবে ১২ পৌষ পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বিকল্প পৌষ মেলা (Poush Mela) হতে চলেছে বোলপুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ভাবনা এবং শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রেখে ৭ পৌষ মেলার উদ্বোধন হবে। ‘বিকল্প পৌষ মেলা’ (Alternative Poush Mela)চলবে ১২ পৌষ পর্যন্ত। ইংরেজি তারিখ অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে বীরভূম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে। বিকল্প পৌষ মেলার আয়োজন করতে বোলপুরের ডাকবাংলো মাঠ, টাউন ক্লাব মাঠ এবং স্টেডিয়াম মাঠকে ব্যবহার করা হবে। ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মেলায় বোলপুর শান্তিনিকেতনের সংস্কৃতি বজায় রাখার জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। একইসঙ্গে এ বারের পৌষ মেলায় বাজি পোড়ানোর রীতি ফেরানো হচ্ছে।

প্রসঙ্গত গত তিন বছর ধরে বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করেনি। গত বছর বীরভূমের ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু এ বছরও পৌষ মেলা পুর্বপল্লীর মাঠে হচ্ছে না। শুক্রবার বোলপুর মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূমের জেলা শাসক বিধান রায়। ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ দে, এমডিপিও নিখিল আগরওয়াল, মহকুমা শাসক অয়ন নাথ, পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার কাউন্সিলরা। পৌষ মেলা নিয়ে বৈঠকে ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের প্রতিনিধিরা এবং শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী