পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রবীন্দ্র সরোবরে ছট পুজো পালন বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছিল বিজেপি। যদিও রবীন্দ্র সরোবরের বাস্তুতন্ত্র বাঁচাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই ছট পুজো বন্ধ করতে বাধ্য হয়েছিল বিগত সরকার। এমনটাই তৃণমূলের তরফে দাবি করা হয়। তবে সেই নিয়মে ছেদ পড়ছে। রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো। চলতি বছর থেকেই নির্দিষ্ট নিয়ম মেনে রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে বলে ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, ‘এই এলাকার যাঁরা ছটপুজোর সঙ্গে যুক্ত, তাঁরা কোথায় যাবেন? সেই কথা মাথাতে রেখেই এমন সিদ্ধান্ত নিচ্ছি। তবে সবটাই পরিবেশকে বাঁচিয়ে করা হবে। চিন্তার কোনও কারণ নেই।’

আরও পডুন: ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

রাজ্যের সংরক্ষিত জলাশয়গুলিতে ছটপুজো করার ফলে পরিবেশের ও বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে বলে জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের হয়েছিল। একদল পরিবেশকর্মীর তরফে সেই মামলা দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে ছট পুজো পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিগত সরকার। যার বিরুদ্ধে তোপ দেগেছিলেন সেই সময়ে বিরোধী আসনে থাকা বিজেপি। এখন রাজ্যে সরকার বদল হয়েছে। বর্তমানে বিজেপি সরকারের তরফে চিন্তাভাবনা করা হচ্ছে কীভাবে ছট পুজো করা যায় সরোবরগুলিতে। সেই বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘সমস্ত বিধি মেনেই ছটপুজো করা হবে। ভলান্টিয়ার্স রাখা হবে। পুজোর সামগ্রী যা জলে ফেলা হবে, সঙ্গে সঙ্গে তুলে নেবেন ভলান্টিয়ার্সরা। পুরসভার তরফে নজরদারি চালানো হবে। সঙ্গে মাইকে প্রচারও করা হবে। আগের সরকার তো এইসব ভাবিনি। সোজা ছটপুজোও পালন বন্ধ করে দিয়েছিল।’

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী! চাঞ্চল্য

বারবার খাবার গরম করছেন? নিজেই বাড়াচ্ছেন সংক্রমণের ঝুঁকি!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

খুলল ভাগ্য! ফের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেন সূর্যকুমার, কাদের নেতৃত্ব দেবেন?