বালুরঘাটে অমিত শাহের নির্বাচনী সভা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: আসন্ন লোকসভা নির্বাচনে প্রথমবার জনসভা করতে বুধবার বালুরঘাটে পা রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের(Sukanta Mazumdar) সমর্থনে এক নির্বাচনী জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকাতে এক নির্বাচনী বিশাল জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেখান থেকে তিনি কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদী সরকারের উন্নয়নের বার্তা যেমন তুলে ধরবেন তেমনি বিরোধী দলের বিরুদ্ধে কণ্ঠস্বর উচ্চারিত করবেন বলে সূত্রের খবর।স্বরাষ্ট্রমন্ত্রীর(Home Minister) জনসভার আগে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ব্যস্ততা এখন তুঙ্গে এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ,জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপির অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা জনসভার স্থল পরিদর্শন করেন। এর পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে দিল্লি থেকে আসা অমিত শাহের (Amit Sha)নিরাপত্তারক্ষীরা জনসভা স্থলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ।

পাশাপাশি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন আধিকারিকরা উপস্থিত থেকে মঞ্চ এবং সভা স্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। জানা গেছে মূল মঞ্চ এবং তার চারপাশ ঘিরে একাধিক লোক সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মঞ্চের পেছনে থাকছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। বুধবার সকালে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বালুরঘাটে তাই এখন নিশ্চিদ্র নিরাপত্তায়(Sequirity) মুড়ে ফেলা হচ্ছে জনসভাস্থল, হ্যালিপ্যাড সহ বালুরঘাটের পাথরঘাটার পতরা এলাকা।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে