৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। কোলাঘাটের বলাকা মঞ্চে সকাল ১১টায় বৈঠক করতে চলেছেন তিনি।

এদিনের বৈঠকে হাজির থাকবেন তিন জেলের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, বিধায়ক ও সাংসদরা। একাধিক দফতরের আধিকারিক থেকে তিন জেলার পুলিশ আধিকারিকরাও বৈঠকে হাজির থাকবেন। আইন শৃঙ্খলা, উন্নয়নমূলক অগ্রগতি, কাজের পর্যালোচনার লক্ষ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, আইসি সহ অন্যান্যরা হাজির থাকবেন।

আরও- তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বৈঠকে আলোচনা হতে পারে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনমুখী পরিষেবা, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক স্তরে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজ্যের প্রশাসনিক কার্যক্রমের নিরিখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর পরই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এমনকি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী৷

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করেছিলেন ডায়মন্ড হারবারে৷ এলাকার বিধায়কদের নিয়েও বৈঠকে বসেছেন। উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্গাপুরের পশ্চিমাঞ্চলের ৫ জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ হাওড়াতেও প্রশাসনিক সভা করেছেন তিনি। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের