সব ষড়যন্ত্র, আমি নির্দোষ! আবারও দাবি আনারুলের

আনারুল হোসেন দাবি করলেন, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হয়েছে। তাঁকে পদ থেকে সরাবার জন্যই নাকি এই ষড়যন্ত্র করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় শুক্রবারই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর এদিনেই বকটুইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেন(Anarul Hossain) দাবি করলেন সংবাদমাধ্যমের কাছে যে, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হয়েছে। তাঁকে পদ থেকে সরাবার জন্যই নাকি এই ষড়যন্ত্র করা হয়েছে। নাম না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন সেই ষড়যন্ত্রের হোতা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol) যিনি নিজেই এখন সিবিআইয়ের(CBI) জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। অন্তত বিরোধী পক্ষের তেমনটাই দাবি।

ভাদু শেখ খুন হওয়ার এক ঘন্টার মধ্যেই হামলার ঘটনা ঘটেছিল বকটুই গ্রামে। আর সেই হামলার শিকার হয়েছেন শিশু ও মহিলা সহ মোট ৯জন নিরীহ গ্রামবাসী। সেই ঘটনার জেরে প্রথম থেকেই নিহতদের পরিজনেরা অভিযোগ তুলে আসছিলেন যে আনারুলের নির্দেশেই গোটা ঘটনা ঘটানো হয়েছে। তাঁর ফোন পেয়েই পুলিশ সময়মতো গ্রামে আসেনি। এলে ওই ৯জন গ্রামবাসীকে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারাতে হত না। মুখ্যমন্ত্রী বকটুই গ্রামে নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশকে(Police) নির্দেশ দিয়েছিলেন, আনারুল আত্মসমর্পণ না করলে তাঁকে যেন গ্রেফতার করা হয়। বস্তুত মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের জেরেই সেদিনই কয়েক ঘন্টার মধ্যে তারাপীঠের একটি হোটেল থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ। যদিও সেই সময় তাঁর পরিবার ও অনুগামীদের তরফে দাবি করা হয়েছিল, আনারুল নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। আর সেই কাজ করেছেন অনুব্রত মণ্ডল। কার্যত সেই সময় থেকেই আনারুল ছিলেন পুলিশের হেফাজতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই বকটুইয়ের ঘটনার তদন্ত শুরু করলে আনারুলকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

এদিন সিবিআইয়ের একটি দল আনারুলকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে। সেখানেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আনারুল বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। যারা টিভিতে চিৎকার চেঁচামেচি করছে, নানান দাবি করছে তাঁরাই আমাকে ফাঁসিয়েছে। তবে বিচার ব্যাবস্থার ওপর আমার বিশ্বাস আছে, দিদির প্রতিও আস্থা আছে। সুবিচার নিশ্চয়ই পাব।’ জানা গিয়েছে আনারুলকে আর নিজেদের হেফাজতে রাখতে চাইছেন না সিবিআই আধিকারিকেরা। তাঁরা আনারুলকে পুলিশের হাতেই তুলে দিতে চান। তবে তাঁর পলিগ্রাফ টেস্টের জন্য এদিন রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। উল্লেখ্য, আনারুলের বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশ ১১টি জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। খুন ছাড়াও বেআইনি জমায়েত, খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে মারা, লুটতরাজ, রাতের বেলায় ঘরে আগুন লাগানো ইত্যাদি ধারায় মামলা করা হয়েছে।

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে