বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

কিন্তু জানেন কী, এত ব্যক্তিগত আয়োজন সত্ত্বেও বিরাট-অনুষ্কার বিয়েতে একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি ঢুকে পড়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালির তাস্কানিতে ঘরোয়াভাবে বিয়ে সারেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই ব্যক্তিগত। যেখানে চলচ্চিত্র এবং ক্রিকেট মহলের খুব কম সংখ্যক অতিথি আমন্ত্রিত ছিলেন। কিন্তু জানেন কী, এত ব্যক্তিগত আয়োজন সত্ত্বেও বিরাট-অনুষ্কার বিয়েতে একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি ঢুকে পড়েছিলেন। তাঁদের বিয়ের ৯ বছর পর বিষয়টি জানালেন তাঁদের বিয়ের নিরাপত্তা প্রধান ইয়াসিন খান। সম্প্রতি একটি পডকাস্টে ইয়াসিন খান জানিয়েছেন যে, বিরুষ্কার বিয়েতে একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির প্রবেশ ঘটেছিল। বিনা আমন্ত্রণে তিনি মণ্ডপে ঢুকে পড়েছিলেন।

তাঁর কথায়, ‘একজন ব্যক্তি, ঠিক মহারাজার মতো পোশাক পরে, তাঁদের বিয়ের অনুষ্ঠানে একটি BMW গাড়িতে করে এসে পৌঁছেছিল তার সঙ্গে একটি সাফারি গাড়িতে দুজন বাউন্সার ছিল। আমি গেটে উপস্থিত ছিলাম না। আমি মূল তলায় ছিলাম, যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। আমার দলও সেখানে ছিল। তবে আমরা ওই অচেনা অতিথিদের মুখ দেখেই চিনে গিয়েছিলাম। আমার সুপারভাইজারের সন্দেহ হওয়ায় তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট দলকে বিষয়টি জানান।’ তিনি আরও বলেন যে, ম্যানেজমেন্ট টিমের তরুণ প্রশিক্ষণার্থীরা বিনা আমন্ত্রিত ওই অতিথিটিকে আসল অতিথি ভেবে ভুল করেছিল। তাকে বিয়েতে ঢুকতে দিয়েছিল। এবার যখন আমার তা চোখে পড়ল, সে বলল, সে শুধু সেলিব্রিটির সঙ্গে ছবি তুলে বেড়ায়। তাও এসেছিল বিরুষ্কার বিয়ের অনুষ্ঠানে। তবে ওই ব্যক্তিকে যখন তাঁর পরিচয় জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি দাবি করেন যে, তিনি একজন বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তির ভাগ্নে, যিনি ইতালির বিয়েতে যোগ দিতে পারেননি। ওই অতিথিকে শুধুমাত্র দিল্লির রিসেপশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, ইতালির বিয়ের জন্য নয়। কিন্তু সেখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদেরই প্রবেশাধিকার ছিল। এরপর লোকটি কিছুটা উদ্ধত আচরণ করে সেখান থেকে চলে যায়।’

একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার সুবাদে অনুষ্কা ও কোহলির প্রথম দেখা হয়। এই জুটি অল্প কিছুদিন প্রেম করলেও তাদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। অবশেষে ২০১৭ সালে ইতালিতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক ঘরোয়া অনুষ্ঠানে তারা বিয়ে করেন। বর্তমানে তারা ভামিকা ও আকায় নামে দুই সন্তানের জনক-জননী। তারা এখন লন্ডনে থাকেন। ভারতে খুব কম দেখা যায় তাঁদের।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত