শক্তিক্ষয় বিরোধী শিবিরের, সুন্দরবনে শতাধিক ISF কর্মীর তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : আসন্ন বিধানসভা নির্বাচনে সুন্দরবনে ISF শিবিরে বড় ভাঙন। বিরোধী শিবিরের শক্তিক্ষয়। প্রায় শতাধিক কর্মী আইএসএফ ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁয় আইএসএফে ভাঙন। তাঁরাই যোগ দিলেন তৃণমূলে। নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।

জানা গিয়েছে, গত কয়েকদিন আগে চাঁপালি অঞ্চলের মাইনোরিটি সেলের প্রাক্তন সভাপতি মৌলানা জুনায়েদ সাহেব তৃণমূলকে ভুল বুঝে Indian Secular Front (ISF)-এ যোগদান করেছিলেন নওশাদ সিদ্দিকী-এর হাত ধরে। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই তিনি নিজের ভুল বুঝতে পেরে পুনরায় ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তারপর মিনাখাঁ ব্লক-২ সভাপতি তাজউদ্দিন মোল্লার উদ্যোগে চাঁপালি অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব শাহজাহান মন্ডলের উপস্থিতিতে বুধবার যোগ দেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মৌলানা জুনায়েদ সাহেব সহ ১০০-রও বেশি ISF কর্মী-সমর্থক পুনরায় তৃণমূলে যোগদান করেন।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক-২ মাইনোরিটি সেলের সভাপতি হামিদ মোল্লা, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মাসুদ আলি মোল্লা, চৈতল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিরুল ইসলাম, অঞ্চল নেতৃত্ব হাফিজুল মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। এই যোগদান আগামীদিনে সংগঠনকে আরও শক্তিশালি করবে এবং মানুষের সেবায় আমাদের অঙ্গিকারকে আরও দৃঢ় করবে।

গত মাসের শেষের দিকে শান্তিপুরেও শক্তি বাড়িয়েছে তৃণমূল। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই যোগদান পর্ব হয়। একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ তৃণমূলে যোগদান করেছেন।

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের