‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি তল্লাশি কেন হবে না?’ ইসলামপুর থেকে কড়া প্রশ্নবাণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর একসপ্তাহ। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। আজ বুধবার নববর্ষের দিন ইসলামপুর কোর্ট ময়দানে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে হামিদুল রহমান এবং কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভা করেন তিনি। আর এখান থেকেই নির্বাচনী বিধিভঙ্গের পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা–প্রার্থীদের গাড়ি তল্লাশির নির্দেশ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন তৃণমূল সুপ্রিমো। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ করে নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা–প্রার্থী–মন্ত্রীদের গাড়িতে তল্লাশি করতে হবে। এই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট হাতে এসে গিয়েছে তৃণমূলের হাতে। আর তারপরই আজ বুধবার ইসলামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘সাহস থাকলে সকলকে বাদ দিয়ে প্রত্যেকদিন আমার গাড়ি তল্লাশি করুন। আজও দমদমে এসেছিল, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ভয়ে পালিয়ে গিয়েছে‌। অফিসারদের শুধু চমকাচ্ছে। আমাদের মা–বোনেরা কী মরে গিয়েছে? কৃষক ভাই–বোনেরা কি মরে গিয়েছে? বাংলায় কোথায় ছিল ওরা।’‌

অন্যদিকে টাকার হুন্ডি নিয়ে আসা নিয়ে বিজেপি নেতা–মন্ত্রীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এমনকী শুধু তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের গাড়ি তল্লাশি নিয়েও সুর চড়ান তিনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌দিল্লি থেকে টাকার ‘হুন্ডি’ নিয়ে ভোটপ্রচারে আসছে বিজেপি নেতৃত্ব। বিজেপি কী করছে, পুরো কেন্দ্রীয় সরকারকে এখানে নিয়ে আসছে। আমার লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, আইনকানুন ছাড়া সব ক্ষমতার বিরুদ্ধে। ‘নির্দেশ দিয়ে বলছে তৃণমূলের সকলকে গ্রেফতার করো। তৃণমূলের একজন গ্রেফতার হলে মনে রাখবেন, আপনাদের হাজার জন গ্রেফতার হবে।’‌

এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কেন হবে না? এই প্রশ্ন তুলে একাধিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। গতকালই নির্বাচন কমিশনের একটি স্ক্রিনশট সামনে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে, অভিষেক এবং তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশি করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতা–প্রার্থীদের গাড়িও তল্লাশি করার নির্দেশ রয়েছে। তাই আজ, বুধবার নির্বাচন কমিশনে ওই স্ক্রিনশট পেশ করে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়েই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌কেন্দ্রীয় মন্ত্রীরা টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী কী আসে, আমি জানি। আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো চেক করো। আমি চাই চেক করো। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে তল্লাশি কেন হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না? শুধু তৃণমূলের গাড়িতে কেন হবে? এটা কেমন ভাবে নির্বাচন হচ্ছে?’‌

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র