অন্নপূর্ণা যোজনার ফর্মের সরলীকরণ করার উদ্যোগ, মুখ্যমন্ত্রীকে জানাতে চলেছেন পুরমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‌এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম সরলীকরণ করার উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারণ যে ১২ পাতার ফর্ম প্রকাশ করা হয়েছে তাতে শহর থেকে গ্রামবাংলার বিপুল পরিমাণ মহিলা হাঁফিয়ে উঠেছেন। এত সংখ্যক তথ্য চাওয়া হয়েছে তা পূরণ করা একদিকে যেমন সময় সাপেক্ষ তেমন তা জটিল। যা নিয়ে বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী মহিলারা অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। এই টাকা যে আর পাওয়া যাবে না এমন চর্চাই শুরু হয়েছে রাজ্যজুড়ে। এই কথা কানে যেতেই এবার রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিকে ১২ পাতার দীর্ঘ ফর্মে চাওয়া একাধিক নথির জেরে সাধারণ মহিলাদের নাভিশ্বাস উঠেছে। তাই এবার এই প্রক্রিয়া আরও সহজ করার কথা ভাবছে রাজ্য সরকার। রাজ্যের নারী শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের সুবিধার্থে প্রয়োজনে এই ফর্মের সরলীকরণ করা হতে পারে। আর এই বিষয়ে তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। যদিও অন্নপূর্ণা যোজনার পোর্টাল সামনে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেড় হাজার টাকা মহিলারা মাসে পেতেন। সেটাই বিজেপি সরকার মাসিক ৩ হাজার টাকা দেবে বলে জানিয়ে দিয়েছে। তবে নাম পাল্টে রাখা হয়েছে অন্নপূর্ণা যোজনা। আর রাজ্য সরকার এই প্রকল্পের ফর্ম প্রকাশ করতেই রাজ্যজুড়ে সাইবার ক্যাফে এবং স্থানীয় সরকারি দফতরগুলিতে ফর্ম তোলার জন্য ভিড় করছেন। তবে ফর্ম হাতে আসতেই মহিলাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ১২ পাতার এই দীর্ঘ ফর্মে আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্যদের জমি–জায়গার দলিল, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ব্যাঙ্কের নথি পর্যন্ত দিতে হবে। এই বিপুল পরিমাণ নথি জোগাড় এবং ফর্ম পূরণ কেমন করে সম্ভব তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

এই পরিস্থিতি কাটিয়ে তুলতে এবার ফর্মের সরলীকরণ করতে চলেছেন রাজ্যের নারী শিশু উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যাতে রাজ্যের মহিলারা এই প্রকল্প পান। অগ্নিমিত্রা পাল বলেন, ‘‌বাংলার মা–বোনেদের যদি ফর্ম পূরণ করতে অসুবিধা হয় এবং তাঁরা যদি বদল চান, তবে ফর্মের সরলীকরণ অবশ্যই হবে। কারণ এই প্রকল্প তো আসলে তাঁদের জন্যই। আপাতত আমরা আয়করের বিষয়টা দেখছি এবং বাকি ডেটাগুলি ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখতে চাইছি। আমি মা–বোনেদের অনুরোধ করব, আপনারা ফর্মে কোনও অসত্য তথ্য দেবেন না। কারণ এই তথ্যের ওপর ভিত্তি করেই কঠোর যাচাই প্রক্রিয়া চলবে। ভুল তথ্য দিলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন। আমরা চাইছি প্রকৃত গরিব মা–বোনেরা এই টাকা পান, তাই যিনি আবেদন করছেন শুধুমাত্র তাঁর ক্ষেত্রটাই যাচাই করা হবে।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত