হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ বিএলও-র, আতঙ্কে মৃত ১ ভোটারও

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ হয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। বিচারাধীন নামের যাচাই চলছে। এই অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ বিএলও-র। পশ্চিম মেদিনীপুরের লালগেরিয়া  সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবিমল কারাক (৫৭)-র মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে। কাজের চাপেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে পরিবার সূত্রে খবর।

রাজ্য জুড়ে এসআইআর-র কাজ চলাকালীন আতঙ্কে বহু ভোটারের মৃত্যু হয়েছে। কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন, কেউ আত্মঘাতীও হয়েছেন। সেই মৃতের তালিকায় রয়েছেন বিএলও-রাও। এরাই এসআইআর-র কাজ মূলত করেছেন। কাজের অত্যাধিক চাপ নিতে না পেরে কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, কেউ আত্মহত্যাকেই শ্রেয় মনে করেছেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে১৮ নম্বর বুথের বিএলও সুবিমল কারাকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে নদিয়ার রানাঘাটের এক বাসিন্দা জয়দেব দত্তেরও (৬৩) মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকাতে জয়দেববাবুর পরিবারের সদস্যদের নাম ছিল না। তখন থেকে চিন্তায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বুকে ব্যাথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে। পরিবারের লোকদের অভিযোগ, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই পরিবারের সদস্যদের নাম দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন জয়দেব দত্ত। সারাদিন চুপচাপ থাকতেন। পরিবারের পক্ষ থেকে দুশ্চিন্তা না করার কথা বলা হলেও শোনেননি। অবশেষে প্রাণ হারালেন তিনি। এক্সপোস্টে তৃণমূল এই ঘটনার কটাক্ষ করেছে। তাঁরা লিখেছে, বিজেপি এবং নির্বাচন কমিশনের আর কত রক্তের প্রয়োজন? বাংলা এই নিষ্ঠুরতা কখনও ভুলবে না। প্রতিটি নাম উদ্ধার না হওয়া পর্যন্ত, প্রতিটি জীবনের সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চলবে।

 


৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের