সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুব্রত

গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। সিবিআই যাতে তাঁকে না গ্রেফতার করে সেজন্য রক্ষাকবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত মন্ডল। 

অনুব্রতর আইনজীবী আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন। তবে ডিভিশন বেঞ্চ অন্য একটি মামলায় ব্যস্ত রয়েছে বলে প্রধান বিচারপতি জানান। সেক্ষেত্রে বুধবার সেই মামলার শুনানি হতে পারে বলে খবর। উল্লেখ্য গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য অনুব্রতকে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  নোটিশে সোমবার বেলা ১১টায় অনুব্রতকে সশরীরে হাজিরা দিতে বলে সিবিআই। তাঁকে যাতে কলকাতার সিবিআই(CBI) দফতরে গিয়ে হাজিরা দিতে না হয় সেজন্য এদিন অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান। এর আগে শুক্রবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’

সোমবার অনুব্রত আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ায় বিষয়টি এখন আদালতের বিচারাধীন, আর তা জানিয়ে এর মধ্যে সিবিআই দফতরে তিনি হাজিরা দেবেন না বলে সূত্রের খবর। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত কী রায় দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে সবপক্ষ।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?