বেতন পাচ্ছেন না কর্মীরা, চাল কলের অ্যাকাউন্ট খোলার আর্জি অনুব্রতর

চাল কলের ২টো অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করেন কেষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের চাল কলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ফলে বেতন পাচ্ছেন না সেখানকার কর্মীরা। তাই এবার কর্মীদের জন্য তিহাড় থেকে আসানসোল আদালতে বিচারকের কাছে আবেদন করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

গরু পাচার মামলায় বৃহস্পতিবার তিহাড় জেল থেকে ভার্চুয়ালি অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়। এদিন শুনানি চলাকালীন অনুব্রত মণ্ডল বিচারকের কাছে আবেদন জানান, রাইস মিলের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। তখন বিচারক বলেন, কোন রাইস মিল? উত্তরে কেষ্ট জানান, ভোলে ব্যোম রাইস মিল।  শ্রমিকরা টাকা পাচ্ছেন না তাই চাল কলের ২টো অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করেন তিনি। আদালতে অনুব্রত বলেন, ২০০ জন শ্রমিক আছে। জিনিসপত্রও নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে।

অনুব্রতর আবেদনের পর বিচারক প্রতিক্রিয়ায় বলেন, আপনার মুখের কথায় আমি কোনও অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিতে পারি না। আইনজীবীর মাধ্যমে তাঁকে আবেদন করার কথা বলেন বিচারক। আইনজীবী মারফত আবেদনের পর দুই পক্ষের সওয়াল জবাব শুনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিচারক। পাশাপাশি এদিন তিহারের জেল সুপারকে বিচারক নির্দেশ দিয়েছেন, অনুব্রত মণ্ডলকে সব রকম চিকিৎসার ব্যবস্থা করার জন্য।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…