রাউস এভিন্যু আদালতের রায়কে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট

অনুব্রত মণ্ডল রয়েছেন ৭ দিনের পুলিশি হেফাজতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগে অনুব্রত মণ্ডল রয়েছেন ৭ দিনের পুলিশি হেফাজতে। তবে দিল্লি’র রাউস এভিন্যু আদালত রায় দিয়েছিল, ইডি দিল্লিতে নিয়ে এসে জেরা করতে পারবে কেষ্টকে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

কেষ্টকে দিল্লি নিয়ে আসতে মরিয়া ইডি। এর আগে অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল দিল্লি হাইকোর্টে একটি শুনানির সময় বলেছিলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা রয়েছে পশ্চিমবঙ্গে। দিল্লি’র রাউস এভিন্যু আদালত অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসার অর্ডার দিতে পারে না। তবে দিল্লি হাইকোর্ট সেই সিদ্ধান্ত ছেড়েছিল রাউস এভিন্যু আদালতের ওপরেই। রাউস এভিন্যু আদালতেও কেষ্টর আইনজীবীদের প্রশ্ন ছিল, বাংলার মামলায় কেন তাঁদের মক্কেলকে দিল্লি নিয়ে আসা হবে? তবে ইডি’র পক্ষ থেকে বলা হয়েছিল, একই মামলায় অনুব্রত’র দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে আসা হয়েছে। তাই অনুব্রতকেও দিল্লিতে জেরা করতে চান তাঁরা। সব শুনে রাউস এভিন্যু আদালত গত সোমবার নির্দেশ দিয়েছিল, দিল্লি নিয়ে এসে জেরা করা যাবে কেষ্টকে। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত।

অন্যদিকে, গতকাল রাতে দুবরাজপুর থানায় কেষ্টর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিব ঠকুর মণ্ডল। তিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে তাঁকে মারধর করেছিলেন কেষ্ট। এরপরেই পুলিশ গ্রেফতার করে অনুব্রতকে। দুবরাজপুর আদালতের নির্দেশে তাঁর ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে। উল্লেখ্য, অভিযোগকারী ওই স্থানীয় নেতাকে সাসপেন্ড করেছে সবুজ শিবির। জানা গিয়েছে, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আইনজীবীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ইডি আধিকারিকরা।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের