অনুব্রত বার্তা পাঠালেন অনুগামীদের, ‘দিদি’ পাশে থাকায় আপ্লুত কেষ্ট

মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে বলেছিলেন, কতজনকে গ্রেফতার করবে? এরপর তৃণমূল কংগ্রেস ‘জেল ভরো’ আন্দোলন শুরু করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার বেহালা থেকে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, কেষ্ট’র বাড়িতে তাণ্ডব চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিকবার প্রশ্ন তুলেছেন, সিবিআই- ইডির নিরপেক্ষতা নিয়ে। কটাক্ষ করে বলেছিলেন, এতই দক্ষ যে নোবেল ফিরিয়ে আনতে পারেনি। তাঁর অভিযোগ, অনুব্রতকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই। আর তারপরেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)।

সোমবার সকালে আইনজীবী মারফৎ ‘ভক্ত’দের বার্তা পাঠিয়েছেন অনুব্রত। বলেছেন, নেত্রী ও দল তাঁর পাশে থাকবে, তিনি জানতেন। এদিন তিনি বলেন, ‘আমি নির্দোষ’। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ‘কেন কেষ্টকে গ্রেফতার করা হয়েছে?’ সেই সঙ্গে হুঁশিয়ারি দেন, ‘একটা কেষ্টকে গ্রেফতার করলে লক্ষ কেষ্ট তৈরি হবে’। আরও বলেন, কেষ্ট ভাল ছেলে। কোনও লোভ নেই। স্ত্রীর ক্যান্সারের সময় বারবার বোলপুর আর কলকাতা ছুটেছে। তাঁর স্ত্রীও ভালবাসত দলকে। হাসপাতালে শুয়েও বলেছে, তাঁকে ছেড়ে দলের কাজে যাওয়ার কথা। আরও বলেন, রাজ্যসভার টিকিট দিতে চাইলেও রাজি হয়নি কেষ্ট। বলেন, প্রতিবার ভোটের সময় অকারণে আটকে রাখা হয় অনুব্রতকে। 

মমতা কড়া সুরে বলেছিলেন, কতজনকে গ্রেফতার করবে? এরপর দল ‘জেল ভরো’ আন্দোলন শুরু করবে। সেই সঙ্গে লাগাতার আন্দোলন চালানোর কথাও বলেন তিনি। ভয় না পেয়ে প্রতিরোধের বার্তা দেন তৃণমূল নেত্রী। আর তারপরেই অনুব্রত তাঁর জেলার কর্মীদের বার্তা দিলেন। তাঁর আইনজীবীর দাবি, মিথ্যে কারণে গ্রেফতার করা হয়েছে তাঁর মক্কেলকে। অনুব্রত মণ্ডল অসুস্থ। এই সময় তাঁর নেত্রীর পাশে থাকার বার্তায় মানসিক জোর পেয়েছেন কেষ্ট।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী