‘বিজেপি ঘেঁষা’ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন ‘অপদার্থ’ বিদ্যুৎ, দাবি অনুপমের

সব কিছুর পেছনে রয়েছে ‘অপদার্থতা’, দাবি অনুপমের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য তথা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এখন ছড়িয়েছে ‘বিশ্বভারতী- অমর্ত্য সেন’ গুঞ্জন। নোবেলজয়ীর ‘প্রতীচী’ বাড়ির সীমানায় থাকা ১৩ ডেসিমেল জায়গা থেকে নোবেল জয় নিয়ে বারবার বেলাগাম মন্তব্য করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। প্রবীণ অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছে রাজ্য, মুখ্যমন্ত্রী, তৃণমূল। উপাচার্যের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তবে এরই মাঝে অন্য সুর বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরার মুখে। উপাচার্যকে ‘আক্রমণ’ করেছেন তিনি।

বিএলআরও জানিয়েছেন, জমি আছে অমর্ত্য সেনের নামেই। তবু অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন উপাচার্য। তাতে অসন্তুষ্ট বড় অংশের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, আশ্রমিক, প্রাক্তনী, রাজ্যবাসী। এবার মুখ খুললেন অনুপম। তাঁর দাবি, অবসর নেওয়ার আগে নিজেকে ‘বিজেপি ঘেঁষা’ প্রমাণ করতে একাধিক বিতর্কিত মন্তব্য ও কাজ করছেন উপাচার্য। এর ফলে সমালোচিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের (VISVA BHARATI UNIVERSTY) আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

এদিন তিনি বলেন, বিশ্বভারতীতে পৌষমেলা এবং বসন্ত উৎসব বন্ধ হওয়ার কারণ হিসেবে অনেক ভাবেন প্রধানমন্ত্রী দায়ী। তবে এই সব কিছুর পেছনে রয়েছে ‘অপদার্থতা’। কটাক্ষ করে  বলেন, ওঁ উপাচার্য- অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি। অমর্ত্য সেনকে উপাচার্যের আক্রমণ বিষয়ে অনুপম বলেন, সমালোচনা করতে গেলে আগে সমগোত্রীয় হতে হয়।

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২