বঙ্গ বিজেপিতে ভাঙন, পদ হারালেন অনুপম হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নজরে লোকসভা। তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এবার শাহের বাংলা সফরের মাঝেই ভাঙন ধরল বঙ্গ বিজেপিতে ।  বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হলেন অনুপম হাজরা । এই নিয়ে মঙ্গলবার শাহী বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি।    তবে চুপ করে থাকার পাত্র নন অনুপম। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, ‘পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো!!!’

উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম।  সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম। আর তাতেই তাঁর ওপর অসন্তুষ্ট হয় গেরুয়া শিবির। গত ১৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা পোস্ট করেছিলেন,’ নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষদের বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?’

শুধু তাই নয় অনুপম বারবার দল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চাপে পড়েছে  বিজেপি। আক্রমণ-পালটা আক্রমণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন অনুপম। তবে বরাবরই ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর পাশেই রয়েছে।  কিন্তু শাহের বঙ্গ সফরের মাঝেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হলেন অনুপম। কি কারণে তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে তা এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে জানানো হয়নি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা