স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। আদালত তাঁকে আগামী ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

গত ৩০ জুন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ শাকির আলিকে গ্রেফতার করে এনআইএ। সেই দিনই পুলিশের কাজে বাধা-সহ একাধিক অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে থানায় হাজির হননি অপরূপা। এরপর তাঁর বিরুদ্ধে আরও একটি জামিন অযোগ্য ধারা যুক্ত করে পুলিশ। গত শুক্রবার তিনি শ্রীরামপুর থানায় হাজিরা দেন। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ থানা থেকে বেরিয়ে যান তিনি। থানা থেকে বেরোনোর পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন সাংসদ। পরে টোটোয় চেপে বাড়ি ফেরেন। উপস্থিত সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি। শনিবার শ্রীরামপুর আদালতে আত্মসমর্পণ করেন অপরূপা পোদ্দার। শুনানির পর আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর ময়ূখ ভবনের বিশেষ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অপরূপার আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, ‘৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে হাজিরা দেবেন অপরূপা পোদ্দার। পুলিশ তাদের কাজ করবে, আমরা আইনের পথে লড়াই চালাব।’

আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানান, তথ্য সংগ্রহের জন্যই অপরূপা পোদ্দারকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘ঘটনার দিন কারা উপস্থিত ছিলেন, সেই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাঁকে আবারও ডাকা হতে পারে।’ আদালত থেকে জামিন পাওয়ার পরও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি অপরূপা পোদ্দার। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!