বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন লিলি চক্রবর্তী। তাঁকে দেখা গিয়েছে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবীর সঙ্গেও কাজ করতে। তবে শুরু সিনেমা নয়  বিগত কয়েক বছরে একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু বর্তমানে তাঁকে কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যায় , জানেন কেন?  
আর মাত্র কয়েক দিন পরেই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’। এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। বয়স বাড়লেও অভিনয় ছাড়তে নারাজ লিলি চক্রবর্তী। তবে, বড়পর্দায় কাজ করলেও ধারাবাহিকে অভিনয় করতে রাজি নন লিলি। অভিনেত্রী স্পষ্ট করে বলেছেন, ‘না, আমি আর ধারাবাহিকে অভিনয় করতে চাই না। শেষ ‘নিমফুলের মধু’ করেছিলাম। সেই ধারাবাহিকেও শেষের দিকে অভিনয় করতে ইচ্ছা করত না। অনেক ক্ষণ বসিয়ে রাখত। কোনও কাজ না পেলে বাড়িতে বসে থাকব, তবু ধারাবাহিকে অভিনয় করব না।’  
শুধু ‘আজও অর্ধাঙ্গিনী’ নয়,  আগামীতে দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। ‘অনুমানের ভিত্তিতে’ এবং ‘ছবিওয়ালা’ এই দুটি ছবিতে দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেত্রীকে।  তবে শুধু লিলি নয়, ধারাবাহিকে কাজ করা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রত্না ঘোষালতিনি বলেছিলেন, ‘আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে গল্পের কোনও ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছোয়নি। মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হত, সকালবেলা থেকে বসে আছি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!’ 

‘ডন ৩’ বিতর্কে প্রযোজক সংস্থা ইম্পাকে কোনও হস্তক্ষেপ না করার হুমকি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): হাফসেঞ্চুরি ঋষভ পন্থের, ভারত ৪০৩/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০